Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বিখ্যাত সঙ্গীতশিল্পীর টাকা লোপাট, টেলিফোনে বোকা বানাল প্রতারকরা

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় অভিনব প্রতারণা। শিকার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ধ্রূপদী সঙ্গীতশিল্পী পন্ডিত শান্তনু ভট্টাচার্য। এই কাণ্ড ঘটেছে আনন্দপুরে। পেটিএম অ্যাকাউন্ট ব্লক হওয়ার কথা বলে ফোনে প্রতারিত হয়েছেন সঙ্গীতশিল্পী। পেটিএম-এর অ্যাকাউন

বিখ্যাত সঙ্গীতশিল্পীর টাকা লোপাট, টেলিফোনে বোকা বানাল প্রতারকরা

শেষ আপডেট: 5 January 2020 09:21

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় অভিনব প্রতারণা। শিকার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ধ্রূপদী সঙ্গীতশিল্পী পন্ডিত শান্তনু ভট্টাচার্য। এই কাণ্ড ঘটেছে আনন্দপুরে। পেটিএম অ্যাকাউন্ট ব্লক হওয়ার কথা বলে ফোনে প্রতারিত হয়েছেন সঙ্গীতশিল্পী। পেটিএম-এর অ্যাকাউন্ট ব্লক হবে এই কথা বলে একটি ফোন আসে শান্তনুবাবুর কাছে। বলা হয় পেটিএম-এর কেওয়াইসি না দিলে অ্যাকাউন্ট ব্লক করা হবে। অথচ শান্তনুবাবুর কথায়, ক'দিন আগেই বাড়িতে এসে কেওয়াইসির কাগজপত্র নিয়ে গিয়েছে পেটিএম-এর লোকেরা। এরপর একটি নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয় শান্তনুবাবুকে। ডাউনলোড করতে বলা হয় একটি অ্যাপও। তারপরেই ঘটে অঘটন। ১০ টাকার ট্রানজাকশন করে ৬৪ হাজার টাকা খুইয়েছেন শান্তনুবাবু। সঙ্গীতশিল্পী জানিয়েছেন, ফোনের ব্যক্তিকে তিনি বলেছিলেন যে কয়েকদিন আগেই পেটিএম-এর তরফ থেকে তাঁর বাড়ি এসে সব প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করা হয়েছে। কিন্তু ফোনের ওপারে থাকা ব্যক্তি নানা ভাবে তাঁকে বিভিন্ন জিনিস বোঝাতে শুরু করে। কখন ৫ টাকার ট্রানজাকশন করতে বলা হয় শান্তনুবাবুকে। কখনও বা ১০ টাকার। প্রতারকের ফাঁদে পা দিয়ে নানা ভাবে ঠকেছেন শান্তনুবাবু। তারপর খোয়া গিয়েছে ৬৪ হাজার টাকা। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন শান্তনু ভট্টাচার্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এর নেপথ্যে রয়েছে ঝাড়খণ্ডের একটি গ্যাং। এর আগেও বহু সাইবার প্রতারণার ঘটনায় ঝাড়খণ্ডের এই গ্যাংয়ের কথা প্রকাশ্যে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।

```