Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই পাশ, করোনায় পঠনপাঠন বন্ধ থাকায় সিদ্ধান্ত শিক্ষা দফতরের

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সতর্কতায় মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ফলে স্কুল স্তরে নতুন ক্লাসের পঠনপাঠন আড়াই মাস হতে না হতেই বন্ধ হয়ে যায়। কতদিন এই পরিস্থিতি চলবে তা কেউ জানে না। তাই স্কুল শিক্ষায় ব

অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই পাশ, করোনায় পঠনপাঠন বন্ধ থাকায় সিদ্ধান্ত শিক্ষা দফতরের

শেষ আপডেট: 2 April 2020 08:30

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সতর্কতায় মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ফলে স্কুল স্তরে নতুন ক্লাসের পঠনপাঠন আড়াই মাস হতে না হতেই বন্ধ হয়ে যায়। কতদিন এই পরিস্থিতি চলবে তা কেউ জানে না। তাই স্কুল শিক্ষায় বড় সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য সরকার।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন জানান, “শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যে যেখানে রয়েছে, তার পরের ক্লাসে তারা উত্তীর্ণ হবে। কাউকে আটকানো হবে না”। শিক্ষামন্ত্রী এ কথা আগামী বছরের জন্য বলেছেন বলে মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষার ফল প্রকাশ ও নতুন ক্লাসে ভর্তি হয়ে গিয়েছে।
অর্থাৎ আগামী বছর প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাইকে পাশ করানো হবে। যে ছাত্র-ছাত্রী ক্লাস ওয়ানে পড়ে সে যেমন দ্বিতীয় শ্রেণিতে উঠবে তেমন যে এইটে পড়ে সে ক্লাস নাইনে উঠবে। শিক্ষা মন্ত্রীর কথায়, সবাই নতুন ক্লাসে প্রমোশন পাবে। কাউকে আটকে রাখা হবে না।
নাকতলার বাড়ি থেকে ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী আরও বলেন, "নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পঠনপাঠন দেওয়ার ব্যাপারে কী বিকল্প পদ্ধতি নেওয়া যায় তার চিন্তাভাবনা চলছে।" উদাহরণ দিয়ে তিনি বলেন, ইন্টারনেট, ইমেল বা দূরদর্শনের মাধ্যমে তাঁদের পঠনপাঠন দেওয়া যায় কিনা তা নিয়ে প্রাথমিক একটা আলোচনা শিক্ষা দফতরের আধিকারিকরা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিলে তা ঘোষণা করা হবে।
  গত কয়েকবছর ধরেই শিক্ষাবর্ষ জানুয়ারি মাসে শুরু হয়। বার্ষিক পরীক্ষা হয়ে যায় নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে। ফল বেরোয় বড়দিনের ছুটি পড়ার আগে। সেই অনুযায়ী এই ঘোষণা আগামী বছরের জন্য বলেই মনে করছেন অনেকে। অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা নতুন করে চালু হয়েছে গত দু'বছর। ২০১৯ শিক্ষাবর্ষে সেই নিরিখেই পরের ক্লাসে উত্তরণ হয়েছে।

```