Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ধূপগুড়িতে ছেলের কোয়ারেন্টাইন সেন্টারে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে মৃত্যু বৃদ্ধের

দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ির ধূপগুড়িতে ছেলেদের জন্য তৈরি করা কোয়ারেন্টাইন সেন্টারে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবার। গ্রামে ফিরে শোকে পাথর হয়ে গেছেন বৃদ্ধের দুই ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে ষাটোর্ধ্ব সুদারু অধিকা

ধূপগুড়িতে ছেলের কোয়ারেন্টাইন সেন্টারে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে মৃত্যু বৃদ্ধের

শেষ আপডেট: 11 June 2020 15:39

দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ির ধূপগুড়িতে ছেলেদের জন্য তৈরি করা কোয়ারেন্টাইন সেন্টারে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবার। গ্রামে ফিরে শোকে পাথর হয়ে গেছেন বৃদ্ধের দুই ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে ষাটোর্ধ্ব সুদারু অধিকারীর দুই ছেলে ভিন রাজ্য থেকে ফিরেছেন ধূপগুড়ির ঝাড় আলতা গ্রামে – এই খবর পেয়ে তাঁদের জন্য বাড়ির পাশে প্লাস্টিক দিয়ে অস্থায়ী তাঁবু খাটিয়ে কোয়ারেন্টাইন সেন্টার বানিয়ে ছিলেন সুদারু অধিকারী। তাঁবু খাটানোর পরে বুধবার রাতে তাতে বিদ্যুৎ সংযোগ করতে গিয়েছিলেন সুদারু। তখনই তিনি বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শোকে পাথর হয়ে গেছেন তাঁর দুই ছেলে। খবর পেয়ে বৃহস্পতিবার ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়। মিতালি রায় টেলিফোনে বলেন, “সুদারু অধিকারীর দুই ছেলেই ভিন রাজ্যে কাজ করেন। একজন কেরলে এবং অপর জন মেঘালয়ে। নিয়ম অনুযায়ী এঁদের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। সম্প্রতি মেঘালয় থেকে এক ছেলে এলে তাঁকে এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।  বুধবার তাঁর বড় ছেলে কেরল থেকে বাড়িতে ফিরেছেন। তিনি ছোট বেলা থেকেই শারীরিক ভাবে কমজোর। তাই বৃদ্ধ চেয়েছিলেন দুই ছেলে ঘরে না থেকে বাড়ির পাশে তাঁর নিজের হাতে তৈরি কোয়ারেন্টাইন সেন্টারে থাকুক। তাই সুদারু অধিকারি বাড়ির পাশে তাঁবু খাটিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়েছিলেন। এরপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।” পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক।

```