Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

দুর্গামন্দিরে অজ্ঞাতপরিচয় সত্তরোর্ধ্ব বৃদ্ধা, হাতে আঘাতের চিহ্ন

দ্য ওয়াল ব্যুরো: একই সঙ্গে সন্তানের অমানবিকতার ও পুলিশের মানবিকতার সাক্ষী হয়ে থাকলেন কাটোয়াবাসী। হাড়কাঁপানো শীতে সুস্থ-সবল মানুষ যখন ঘরের ভিতর বিভিন্ন ভাবে গরমের ওম নিয়ে নিজেদের ঠান্ডার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে সেই সময় এই প্রবল ঠান্ডা

দুর্গামন্দিরে অজ্ঞাতপরিচয় সত্তরোর্ধ্ব বৃদ্ধা, হাতে আঘাতের চিহ্ন

শেষ আপডেট: 6 February 2020 11:28

দ্য ওয়াল ব্যুরো: একই সঙ্গে সন্তানের অমানবিকতার ও পুলিশের মানবিকতার সাক্ষী হয়ে থাকলেন কাটোয়াবাসী। হাড়কাঁপানো শীতে সুস্থ-সবল মানুষ যখন ঘরের ভিতর বিভিন্ন ভাবে গরমের ওম নিয়ে নিজেদের ঠান্ডার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে সেই সময় এই প্রবল ঠান্ডায় সত্তরোর্ধ্ব মাকে বাড়ি থেকে বার করে দেয় ছেলে। শোনা যাচ্ছে এমন কথাই। স্মৃতিভ্রংশ হওয়া ওই বৃদ্ধা আশ্রয় নেন কাটোয়ার ঘুটকিয়া পাড়ার দুর্গামন্দিরে। বয়সের ভারে কর্মক্ষমতা হারিয়েছেন ওই বৃদ্ধা। তাঁর দৃষ্টিশক্তি ক্ষীণ হয়েছে, শরীরে বাসা বেঁধেছে বার্ধক্যজনিত রোগ। নিজের সন্তানদের কাছে আজ কি তিনি বোঝা! সংসারে তাঁর মূল্য ফুরিয়েছে, তাই ঠাঁই হয়েছে বাড়ির বাইরে? এমন বহু প্রশ্ন উঠে আসছে গত দু’দিন ধরে। প্রবল ঠান্ডায় কাটোয়ার অজয় নদ থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরের মন্দিরে দু’দিন ধরে পড়েছিলেন ওই বৃদ্ধা। কোনও লোকের তাঁকে দেখে দয়া হলে যেটুকু যা খেতে দিচ্ছিলেন সেটুকু খেয়েই এই দু’দিন তিনি কাটিয়েছেন মন্দিরে। বৃদ্ধা কোথা থেকে এসেছেন, কী ভাবে এসে কাটোয়ার ঘুটকিয়া পাড়ার ওই মন্দিরে আশ্রয় নিয়েছেন তা বলার সাধ্যও নেই শরীর ও মনে। স্মৃতিভ্রংশ হওয়ায় নিজের নামটুকুও মনে করতে পারছেন না ওই বৃদ্ধা। দু’দিন ধরে সাহায্য করার পরে এলাকাবাসীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে কাটোয়া থানার আইসি বিকাশ দত্ত ওই বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাটোয়া মহুকুমা হাসপাতালে ভর্তি করেন। অসুস্থ বৃদ্ধার শরীর পরীক্ষা করে তাঁর ডানহাতে আঘাতের চিহ্নের কথা জানান চিকিৎসক। অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধার পরিচয় জানার চেষ্টা শুরু করেছে কাটোয়া থানার পুলিশ। কাটোয়া থানার আইসি জানান, পরিচয় জানতে পারলে ওই বৃদ্ধাকে বাড়ি ফেরানোর চেষ্টা করা হবে। যতদিন পর্যন্ত তাঁর কোনও পরিচয় জানা না যাচ্ছে ততদিন পর্যন্ত তাঁকে কাটোয়া পুরসভা পরিচালিত ভবঘুরেদের আশ্রয়স্থল 'ঠিকানা'য় রাখার বন্দোবস্ত করা হবে। সেখানে যদি ওই বৃদ্ধা তাঁর বাড়ির কথা মনে করতে পারেন তখন সেই মতো ব্যবস্থা করা হবে। বৃদ্ধার হাতে আঘাতের চিহ্ন দেখে ও তাঁর কথা শুনে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তাঁকে বাড়ি থেকে বার করেই দেওয়া হয়েছে, তবে এমনও হতে পারে যে অতীত ভুলে যাওয়ার জন্যই তিনি কোনও কারণে ওই জায়গায় চলে এসেছেন। কোথাও কোনও নিখোঁজের ডায়রি হয়েছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ ওই বৃদ্ধার চিকিৎসা ও থাকার ব্যবস্থা করায় এলাকার লোকজন খুশি।

```