Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

ডেঙ্গিতে মৃত্যু পুরসভার কর্মীর, রাজ্যজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা বিদায় নিতেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। ইতিমধ্যেই কলকাতা পুরসভার বেশ কিছু ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। ডেঙ্গিতে মৃত্যু হয়েছে কলকাতা পুরসভার এক আধিকারিকের। এই পরিস্থিতি কী ভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে উদ্ব

ডেঙ্গিতে মৃত্যু পুরসভার কর্মীর, রাজ্যজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

শেষ আপডেট: 1 November 2019 14:11

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা বিদায় নিতেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। ইতিমধ্যেই কলকাতা পুরসভার বেশ কিছু ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। ডেঙ্গিতে মৃত্যু হয়েছে কলকাতা পুরসভার এক আধিকারিকের। এই পরিস্থিতি কী ভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে উদ্বিগ্ন পুরসভা। শুক্রবার সকালে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে মারা যান খড়দহের বাসিন্দা শান্তনু মজুমদার। তিনি পুরসভার অ্যাসেসমেন্ট মিভাগের ম্যানেজারের পদে ছিলেন। বেশ কয়েকদিন ধরে ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন শান্তনুবাবু। তাঁঁর বাবাও ডেঙ্গিতে আক্রান্ত বলে জানা গিয়েছে। শান্তনুবাবুর মৃত্যুর পর এ দিন হাসপাতালে যান পুরসভার একাধিক আধিকারিক। পুরসভা সূত্রে খবর, এই মুহূর্তে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই হাজার। তবে বেসরকারি মতে সংখ্যাটা অনেক বেশি বলেই মনে করা হচ্ছে। ডাক্তারের চেম্বারে রোগীর ভিড় বেড়েই চলেছে। ভিড় বাড়ছে হাসপাতালগুলিতেও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার জরুরি বৈঠক ডাকেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। কী ভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব তাই নিয়ে আলোচনা হয় সেই বৈঠকে। জানা গিয়েছে, কলকাতার ১২টি বরোতে বেড়েছে ডেঙ্গির প্রকোপ। ৫৭, ৬৩, ৮১, ৯৩, ৯৫, ৯৭, ৯৯, ১০০, ১২৯, ১৩১ ও ১৩২ নম্বর ওয়ার্ডগুলি বেশি আক্রান্ত বলে পুরসভা সূত্রে খবর। ওই সব ওয়ার্ডে ডেঙ্গি মোকাবিলার কাজ করছে পুরসভা। পুরকর্মীদের অনেক বেশি তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই কাজে গাফিলতি দেখা দিলে যথাযথ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুধুমাত্র কলকাতা নয় রাজ্যের একাধিক জেলাতেও ডেঙ্গির প্রকোপ বেড়েছে। সেইসব পুরসভা ও পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রাখছে প্রশাসন। তাদের ডেঙ্গি মোকাবিলায় নির্দেশিকা দেওয়া হচ্ছে স্বাস্থ্যভবনের তরফে। জল না জমতে দেওয়া, আবর্জনা পরিষ্কার করা, মশার স্প্রে ছড়ানো প্রভৃতি ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুন ‘দ্য ওয়াল’ পুজো ম্যাগাজিন ২০১৯–এ প্রকাশিত গল্প

```