Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে বিতরণ করছে কলকাতার দর্জিপাড়া সর্বজনীন

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য আচমকা চাহিদা বাড়ায় হ্যান্ড স্যানিটাইজার প্রায় পাওয়াই যাচ্ছে না। এই পরিস্থিতির মোকাবিলায় এগিয়ে এসেছে দর্জিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি। তারা অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার তৈরি কর

অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে বিতরণ করছে কলকাতার দর্জিপাড়া সর্বজনীন

শেষ আপডেট: 24 March 2020 09:03

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য আচমকা চাহিদা বাড়ায় হ্যান্ড স্যানিটাইজার প্রায় পাওয়াই যাচ্ছে না। এই পরিস্থিতির মোকাবিলায় এগিয়ে এসেছে দর্জিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি। তারা অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা কলকাতা পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে বিলি করছে উৎপাদন খরচটুকু নিয়ে। উৎসবের আনন্দে যেমন তারা থাকে তেমনই এবার মহামারীর মোকাবিলাতেও সাধারণ মানুষের পাশে দাাঁড়িয়েছে। অনেকেই অভিযোগ করছেন যে নামী কোম্পানিগুলির হ্যান্ড স্যানিটাইজার বাজারে অমিল হতেই অনামী সংস্থাগুলি চড়া দামে তা বিক্রি করছে। বিভিন্ন ওষুধের দোকানেও চড়া দামে বিকোচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। দেশের অন্য রাজ্যের পাশাপাশি এখন পশ্চিমবঙ্গের মানুষও শঙ্কিত। এরাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে লকডাউন। দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। লকডাউন না মানায় রাজ্যে ২৫৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। দর্জিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি সদস্য সন্দীপ বসু বলেন, “কোভিড-১৯ মোকাবিলায় মানুষের লড়াইয়ে আমরাও শরিক হয়েছি। মানুষকে সাহায্য করা আমাদের সামাজিক দায়বদ্ধতার মধ্যেই পড়ে। তাই আমরা স্থির করি যে একটি রসায়নাগারে আমরা স্যানিটাইজার বানিয়ে ১৭ নম্বর ওয়ার্ডের লোকজনের মধ্যে তা বিতরণ করব।” তিনি জানান যে গত এক সপ্তাহে আড়াই লিটার আইসোপ্রোপাইল অ্যালকোহলের দাম বেড়ে প্রায় ১০০০ টাকা হয়ে গেছে। সোমবার পুজো কমিটির সদস্যরা ওয়ার্ডের ৫০০টি বাড়িতে স্যানিটাইজার বিলি করেছেন। প্রতি ৫০ মিলিলিটারের উৎপাদন খরচ হিসাবে তাঁরা ৩০ টাকা করে নিয়েছেন। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহনকুমার গুপ্ত বলেন, “এটা খুবই ভাল উদ্যোগ। ওরা আমাকে যোগ দিতে বলেছিল। আমি জঞ্জাল সাফাইয়ের কাজ তদারকি করতে ব্যস্ত ছিলাম বলে ওদের সঙ্গে যোগ দিতে পারিনি।” তিনি বলেছেন যে ব্যক্তিগত ভাবে তিনি তাঁর ওয়ার্ডের বাসিন্দাদের বাড়িতে থাকতে অনুরোধ করেছেন।

```