ইটাহারে বাড়ির ভিতরেই গাঁজার চাষ, বন্ধ করল পুলিশ
দ্য ওয়াল ব্যুরো: উত্তর দিনাজপুরের ইটাহারে বাড়ি সংলগ্ন জমি উঁচু পাঁচিল দিয়ে ঘিরে উঠোন ও আশপাশের জায়গায় বেশ কিছু দিন ধরে গাঁজার চাষ চলছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ এদিন ইটাহার থানার বাঙার এলাকার রা
শেষ আপডেট: 20 February 2020 13:02
দ্য ওয়াল ব্যুরো: উত্তর দিনাজপুরের ইটাহারে বাড়ি সংলগ্ন জমি উঁচু পাঁচিল দিয়ে ঘিরে উঠোন ও আশপাশের জায়গায় বেশ কিছু দিন ধরে গাঁজার চাষ চলছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ এদিন ইটাহার থানার বাঙার এলাকার রামনগরে ওই বাড়িতে হানা দিয়ে গাঁজা চাষ বন্ধ করে। এব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
[caption id="attachment_188234" align="aligncenter" width="661"]

শুকনো করা হচ্ছে গাঁজা[/caption]
অভিযুক্তের নাম দিলীপ মজুমদার। বৃহস্পতিবার সকালে স্পেশ্যাল অপারেশন গ্রুপের অফিসার তরুণ কর্মকারের নেতৃত্বে পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি করে। ভিতরে ঢুকে পুলিশ দেখে, বাড়ির উঠোন ও আশপাশের জায়গায় যথেচ্ছ ভাবে গাঁজার চাষ করা হচ্ছে। এছাড়া, প্রচুর পরিমাণে গাঁজার গাছ কেটে উঠোনে শুকনো করা হচ্ছে।
এথেকে পুলিশের ধারণা, বাণিজ্যিক ভাবে এখানে গাঁজা চাষ হয় ও তা বিক্রি করা হয়। এলাকার মানুষজন যাতে দেখতে না পান সেজন্যই ওই বাড়ির চারদিক উঁচু পাঁচিল ও বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে।
বাড়ির মালিক দিলীপ মজুমদারকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শুরু করার পাশাপাশি আবগারি দফতরেও খবর দিয়েছে পুলিশ।