Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দার্জিলিংয়ের হোটেল বন্ধ হবে না, নির্দিষ্ট হারে মেটানো হবে বকেয়া বেতন, সিদ্ধান্ত ঘোষণা হোটেল সংগঠনের

দ্য ওয়াল ব্যুরো: হোটেল কর্মীদের জন্য বড় ঘোষণা দার্জিলিংয়ে। লকডাউনে বন্ধ থাকা বিভিন্ন হোটেলের কর্মীদের বেতন ও মজুরি মেটানো নিয়ে এগারো সদস্যের যে কমিটি তৈরি হয়েছিল তারা জানিয়ে দিয়েছে কোনও হোটেল বন্ধ হবে না। নতুন করে নির্ধারিত হারে দেওয়া হবে

দার্জিলিংয়ের হোটেল বন্ধ হবে না, নির্দিষ্ট হারে মেটানো হবে বকেয়া বেতন, সিদ্ধান্ত ঘোষণা হোটেল সংগঠনের

শেষ আপডেট: 10 June 2020 13:02

দ্য ওয়াল ব্যুরো: হোটেল কর্মীদের জন্য বড় ঘোষণা দার্জিলিংয়ে। লকডাউনে বন্ধ থাকা বিভিন্ন হোটেলের কর্মীদের বেতন ও মজুরি মেটানো নিয়ে এগারো সদস্যের যে কমিটি তৈরি হয়েছিল তারা জানিয়ে দিয়েছে কোনও হোটেল বন্ধ হবে না। নতুন করে নির্ধারিত হারে দেওয়া হবে বকেয়া বেতন। বৈঠকের পরে হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষে বিক্রম রাই বলেন, “দার্জিলিংয়ের লালকুঠিতে আজ একটা মিটিং হয়েছে। হোটেল অ্যাসোসিয়েশন ও শ্রমিক সংগঠনের বৈঠকে জিটিএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বেতন নিয়ে সমস্যা হচ্ছিল যে কারণে হোটেল বন্ধ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছিল। হোটেল বন্ধ হবে না এবং যে বেতন বকেয়া রয়েছে তা নিয়েও একটা সিদ্ধান্ত হয়েছে।” বেতন কী হারে দেওয়া হবে তা কর্মীদের বেতন কাঠামোর উপরে ভিত্তি করে স্থির করা হয়েছে বলে সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে। বৈঠকের পরে জানানো হয়, যাঁরা তিন হাজার টাকা পর্যন্ত বেতন পান তাঁদের পুরো বেতনই দেওয়া হবে। যাঁদের বেতন তিন হাজার টাকার বেশি এবং দশ হাজার টাকা পর্যন্ত তাঁরা অর্ধেক বেতন পাবেন তবে এক্ষেত্রে কাউকেই তিন হাজার টাকার কম দেওয়া হবে না। যাঁদের বেতন দশ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকার মধ্যে তাঁদের ৪০ শতাংশ হারে বেতন দেওয়া হবে তবে এ ক্ষেত্রে ন্যূনতম ছ’হাজার টাকা বেতন ধার্য্য করা হয়েছে। যাঁদের বেতন কুড়ি হাজার টাকার বেশি তাঁদের ৩০ শতাংশ হারে বেতন দেওয়া হবে, ন্যূনতম বেতন হবে সাড়ে সাত হাজার টাকা। জুন মাস পর্যন্ত এই পদ্ধতিতে বেতন দেওয়ার কথা স্থির হয়েছে। যাঁদের এপ্রিল ও মে মাসের বেতন বকেয়া রয়েছে তাঁদের এ মাসের ১৭ তারিখের মধ্যে সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে ঘোষিত হারে। জুন মাসের বেতন মিটিয়ে দেওয়া হবে ৭ জুলাইয়ের মধ্যে। জুলাই মাস থেকে কর্মীদের বেতন কী হবে সে ব্যাপারে এখনও কিছু ঠিক করেনি এই কমিটি। তারা অপেক্ষা করছে মজুরি নিয়ে সুপ্রিম কোর্ট কী রায় দেয় তা শোনার জন্য। তারা এ ব্যাপারে পরবর্তী বৈঠক করবে ৮ জুলাই।

```