Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ফের স্বস্তি মুকুল রায়ের, রেল প্রতারণা মামলায় রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: রেল প্রতারণা মামলায় ফের আদালতে স্বস্তি পেলেন বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার ওই মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ এ দিন জানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্

ফের স্বস্তি মুকুল রায়ের, রেল প্রতারণা মামলায় রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট

শেষ আপডেট: 6 September 2019 07:33

দ্য ওয়াল ব্যুরো: রেল প্রতারণা মামলায় ফের আদালতে স্বস্তি পেলেন বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার ওই মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ এ দিন জানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মুকুল রায়কে গ্রেফতার করা যাবে না। মুকুলবাবু হাইকোর্টে জামিনের মামলা ফাইল করেছিলেন। প্রথমে ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রাক্তন রেলমন্ত্রীকে রক্ষাকবচ দিয়েছিল আদালত। কিন্তু বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়নি। এ দিন এজলাস বদলে বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। ডিভিশন বেঞ্চ এ দিন আরও বলেছে, এর মধ্যে তদন্তকারীরা যদি মুকুলবাবুকে জেরা করতে চান, তাহলে ৭২ ঘণ্টা আগে নোটিস দিয়ে তাঁকে জানাতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৬ সেপ্টেম্বর। রেলের কমিটিতে জায়গা পাইয়ে দেওয়ার নাম করে দফায় দফায় মোট ৪০ লক্ষ টাকা তোলার অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন বিজেপির শ্রমিক সংগঠনের সভাপতি বাবান ঘোষ। গত ২১ অগস্ট বেহালার শড়শুনা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ‘প্রতারিত’ ওই ব্যবসায়ী অভিযোগ করেছেন, মুকুল রায়ের নাম করে এসেই দফায় দফায় টাকা তুলেছেন বাবান। ওই ব্যবসায়ী পুলিশকে আরও জানিয়েছেন, বাবান এসে তাঁকে আশ্বাস দিয়েছিলেন, এখন বিজেপির সরকার রয়েছে দিল্লিতে। মুকুল রায় ছিলেন রেলমন্ত্রী। তিনিও এখন বিজেপি-তে। ফলে রেলের অনেক কিছু এখনও মুকুলবাবু নিয়ন্ত্রণ করেন। বিশ্বাস করেই তিনি বাবানকে টাকা দিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি। যদিও মুকুল শিবিরের বক্তব্য, দাদাকে নাজেহাল করতেই এই মামলায় তাঁর নাম জড়িয়ে দেওয়া হয়েছে। এবং সবটাই হয়েছে তৃণমূলের মদতে। এর আগে রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা মামলায় মুকুল রায়ের শ্যালককে দিল্লি থেকে গ্রেফতার করেছিল সিআইডি। যদিও ওই মামলায় কলকাতা হাইকোর্ট রেহাই দিয়েছে মুকুলবাবুকে।

```