Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

হাসপাতালে ভর্তি নির্মলা মিশ্র, আজ কোভিড পরীক্ষা গায়িকার

দ্য ওয়াল ব্যুরো: আবার অসুস্থ হয়ে পড়েছেন প্রবীণ গায়িকা নির্মলা মিশ্র। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন তিনি। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, আজ, রবিবার, নির্মলা মিশ্রর

হাসপাতালে ভর্তি নির্মলা মিশ্র, আজ কোভিড পরীক্ষা গায়িকার

শেষ আপডেট: 27 December 2020 02:20

দ্য ওয়াল ব্যুরো: আবার অসুস্থ হয়ে পড়েছেন প্রবীণ গায়িকা নির্মলা মিশ্র। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন তিনি। জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, আজ, রবিবার, নির্মলা মিশ্রর কোভিড পরীক্ষা হবে। এমনিতে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানিয়েছে হাসপাতাল। জানা গিয়েছে, শনিবার আচমকাই রক্তচাপ কমে যায় নির্মলাদেবীর। তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসক। সেইমতো তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, পরীক্ষা করে তাঁর মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন এই বর্ষীয়ান গায়িকা। কয়েক মাস আগেও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন নির্মলাদেবী। তখনও তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। বেশ কিছুদিন পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। যদিও ফের একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে। বাংলার স্বর্ণযুগের যে কয়েকজন শিল্পী এখনও বেঁচে রয়েছেন তার মধ্যে অন্যতম হলেন নির্মলা মিশ্র। সেই সময় বহু খ্যাতনামা গায়ক-গায়িকার মাঝেও নিজের জাত চিনিয়ে ছিলেন তিনি। ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, ‘ও তোতা পাখি রে’, কিংবা ‘ওই আকাশের চাঁদ’ তাঁর গাওয়া কিছু কালজয়ী গান। ছবি ও ক্যাসেট রিলিজ ছাড়াও সমান তালে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি গেয়েছেন তিনি। অসুস্থ হয়ে নির্মলা মিশ্রর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়েছে তাঁর অসংখ্য ভক্তের মধ্যে।

```