Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নির্মল মাজি করোনা আক্রান্ত, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরোঃ ফের একবার করোনার ধাক্কা রাজ্যের রাজনৈতিক মহলে। করোনা আক্রান্ত হয়েছেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাজি। জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ রয়েছে তাঁর। তাই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় করোনা র

নির্মল মাজি করোনা আক্রান্ত, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে

শেষ আপডেট: 18 October 2020 03:59

দ্য ওয়াল ব্যুরোঃ ফের একবার করোনার ধাক্কা রাজ্যের রাজনৈতিক মহলে। করোনা আক্রান্ত হয়েছেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী নির্মল মাজি। জ্বর ও শ্বাসকষ্টের মতো উপসর্গ রয়েছে তাঁর। তাই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় করোনা রিপোর্ট পজিটিভ আসে নির্মল মাজির। তারপরেই রাত ১০টা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি ব্লকে ভর্তি করা হয়েছে তাঁকে। সেখানে ভিআইপি কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর জ্বর ও শাসকষ্টের সমস্যা কমানোর চেষ্টা করছেন চিকিৎসকরা। এর আগে ৩ সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নির্মল মাজিকে। জানা যায়, সেদিন সকাল থেকেই মাথায় যন্ত্রণা হচ্ছিল শ্রম প্রতিমন্ত্রীর। সকাল থেকেই খানিকটা অসুস্থ হয়ে পড়েন তিনি। তার মধ্যেই বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠতে গিয়ে মাথা ঘুরে যায় তাঁর। এরপরেই পরিবারের পরামর্শে এসএসকেএম হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসকরা তাঁর সিটি স্ক্যান করেন। তাতেই বোঝা যায় মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে নির্মলবাবুর। চিকিৎসকরা জানান, মেডিক্যাল পরিভাষায় এই রোগের নাম হল সাবডুয়াল হেমাটোমা। সিটি স্ক্যানের পরেই এসএসকেএমের মধ্যেই বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। নির্মলবাবুর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়। তাঁরা ভাল করে পর্যবেক্ষণ করে জানান, অবিলম্বে অস্ত্রোপচার করতে হবে শ্রম প্রতিমন্ত্রীর। নইলে মস্তিষ্কের রক্তক্ষরণ বেড়ে সমস্যা আরও বাড়তে পারে। সেই সময় বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকতে হয় তাঁকে। সেই ধাক্কা কাটতে না কাটতেই এবার করোনা আক্রান্ত হলেন নির্মল মাজি। গত কিছু মাস ধরে তাঁর শরীর মোটেই ভাল যাচ্ছে না। মস্তিষ্কে রক্তক্ষরণের পরে শরীরের উপর ভালই ধকল গিয়েছিল। তারপরে এবার করোনা হওয়ায় চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। অবশ্য তাঁর স্বাস্থ্যের বিষয়ে রবিবার সকালে এখনও পর্যন্ত হাসপাতালের তরফে কিছু জানানো হয়নি।

```