Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

চিকিৎসকদের পাশে দাঁড়াল কাটোয়ার ‘প্রচেষ্টা’, সরবরাহ করছে পিপিই কিট

দ্য ওয়াল ব্যুরো: শুধুমাত্র সাধারণ মানুষের পাশেই নয় এবার চিকিৎসক ও নার্সদের পাশে দাঁড়াল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার ‘প্রচেষ্টা’ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে মঙ্গলবার কাটোয়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্ব

চিকিৎসকদের পাশে দাঁড়াল কাটোয়ার ‘প্রচেষ্টা’, সরবরাহ করছে পিপিই কিট

শেষ আপডেট: 28 April 2020 06:41

দ্য ওয়াল ব্যুরো: শুধুমাত্র সাধারণ মানুষের পাশেই নয় এবার চিকিৎসক ও নার্সদের পাশে দাঁড়াল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার ‘প্রচেষ্টা’ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে মঙ্গলবার কাটোয়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ৩০টি পিপিই (পার্সোন্যাল প্রোটেকশন ইকুইপমেন্ট) কিট কাটোয়া কাটোয়া হাসপাতালের সুপারের হাতে তুলে দেওয়া হয়। করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে চলছে মহামারী। করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য সারা দেশে এক মাসেরও বেশি সময় ধরে লকডাউন চলছে। এই একমাস ধরে কাটোয়ার এই স্বেচ্ছাসেবী সংগঠনটি মহকুমার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছেন এবং তাঁদের সাধ্য মতো ত্রাণ-সামগ্রী পৌঁছে দিয়েছেন। এবার তাঁরা দাঁড়ালেন করোনার বিরুদ্ধে লড়াই করতে থাকা আসল সৈনিকদের পাশে। করোনা যুদ্ধের মূল যোদ্ধাদের জন্য সংস্থাটির পক্ষ থেকে কাটোয়া হাসপাতালের সুপার রতন শাসমলের হাতে তুলে দেওয়া হয় পিপিই কিট। প্রচেষ্টার সম্পাদক জয়া পাল বলেন, “করোনা যুদ্ধে জয় লাভ করার জন্য ডাক্তারবাবু ও নার্স-সহ সমস্ত স্বাস্থ্যকর্মীরা নিজেদের কথা না ভেবে এবং নিজেদের পরিবারের কথা পর্যন্ত না ভেবে দিবারাত্রি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাই সেই সমস্ত চিকিৎসক ও সব ধরনের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে আমাদের সংস্থার পক্ষ থেকে এই পিপিই কিট তুলে দেওয়া হয় যাতে তাঁরা নিজেরা সুরক্ষিত থেকে আমাদের সুরক্ষা দিতে পারেন, আমাদের পরিষেবা দিতে পারেন।” কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার রতন শাসমল এদিন এই উদ্যোগের জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “করোনা মহামারীর মোকাবিলা করতে এই সময় পিপিই কিটগুলি ডাক্তারবাবু ও স্বাস্থ্যকর্মীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই কিটগুলি আমাদের খুবই কাজে লাগবে। এই কিট দেওয়ার জন্য প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।”

```