Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সদ্যোজাত সন্তানকে খুন করল মা,  গ্রামবাসীদের চাপে গ্রেফতার

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: নিজের সদ্যোজাতকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হল মাকে। ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ার সিমলাগড় চাঁপাহাটি গ্রামে। ধৃতের নাম অর্চনা মণ্ডল। পুলিশ জানিয়েছে চাঁপাহাটি গ্রামের একটি ঝোপে সোমবার বিকেলে এক সদ্যোজাতর দেহ পড়ে থ

সদ্যোজাত সন্তানকে খুন করল মা,  গ্রামবাসীদের চাপে গ্রেফতার

শেষ আপডেট: 26 November 2019 11:10

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: নিজের সদ্যোজাতকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হল মাকে। ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ার সিমলাগড় চাঁপাহাটি গ্রামে। ধৃতের নাম অর্চনা মণ্ডল। পুলিশ জানিয়েছে চাঁপাহাটি গ্রামের একটি ঝোপে সোমবার বিকেলে এক সদ্যোজাতর দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। খবর দেওয়া পুলিশে। পুলিশ আসতেই গ্রামবাসীরা অভিযোগ করেন, গত বছরও একই জায়গায় এক শিশুকন্যার দেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। গ্রামবাসীদের থেকেই পুলিশ জানতে পারে, চাঁপাহাটি গ্রামের অর্চনা মণ্ডল সন্তানসম্ভাবা ছিলেন। মঙ্গলবার অর্চনাকে জেরা করে পুলিশ। জেরার মুখে অর্চনা কবুল করেছেন, সে-ই তার সদ্যোজাত সন্তানকে খুন করেছে। পুলিশের সামনে সে এ-ও স্বীকার করেছে দেড় বছর আগে যে সদ্যজাত কন্যাসন্তানের দেহ মিলেছিল, সেটাও তারই ঘটানো। পুলিশ জানিয়েছে, অর্চনার স্বামী শিবু মণ্ডল পালিয়ে গিয়েছে। তার খোঁজেও তল্লাশি চলছে। এদিন ধৃতকে চুঁচুড়া আদালতে তোলা হলে আদালত পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অর্চনা ও শুবুর তিনটি কন্যা সন্তান রয়েছে। বছর দেড়েক আগে ফের মেয়ে হওয়ায় স্বামী-স্ত্রী মিলে মেরে ফিলেছিল। কিন্তু তখন খুব একটা জানাজানি না হওয়ায় ব্যাপারটা নিয়ে ঘোঁট পাকেনি। কিন্তু এবার পুত্রসন্তানেরই জন্ম দিয়েছিলেন অর্চনা। তাও কেন এমন ঘটনা সেটা নিয়েই ধন্দে পুলিশ। স্থানীয়দের বক্তব্য, একেবারেই নিম্নবিত্ত পরিবার শিবুদের। খরচের ভয়েই হয়তো এই ঘটনা ঘটিয়েছে।

```