Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বাংলায় ফেরা ৯ আরপিএফের করোনা পজিটিভ! দিল্লির দিকে আঙুল তুললেন ডেরেক

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি থেকে কলকাতায় ফেরা ৯ আরপিএফ কর্মীর করোনা পজিটিভ ধরা পড়েছে বলে দাবি করল তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শাসকদলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন প্রশ্ন তুলেছেন, লকডাউনের মধ্যে তাঁরা কী ভাবে ট্রেনে করে ক

বাংলায় ফেরা ৯ আরপিএফের করোনা পজিটিভ! দিল্লির দিকে আঙুল তুললেন ডেরেক

শেষ আপডেট: 24 April 2020 07:22

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি থেকে কলকাতায় ফেরা ৯ আরপিএফ কর্মীর করোনা পজিটিভ ধরা পড়েছে বলে দাবি করল তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শাসকদলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন প্রশ্ন তুলেছেন, লকডাউনের মধ্যে তাঁরা কী ভাবে ট্রেনে করে কলকাতায় এলেন? তাঁদের কি যথাযথ স্ক্রিনিং হয়েছিল? কতজনের সংস্পর্শে তাঁরা এসেছিলেন, সেই প্রশ্নও তুলেছেন ডেরেক। খড়্গপুরের ৬ জন ও উলুবেড়িয়া, মেছেদা ও মেদিনীপুরের একজনের করে শরীরে করোনা পজিটিভ মিলেছে বলে জানা গিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, বাংলা এবং ওড়িশার আরপিএফের দুটি দল দিল্লি গিয়েছিল অস্ত্র আনতে। বিশেষ ট্রেনে গত ১৪ এপ্রিল তাঁরা কলকাতায় ফেরেন। এরপর ১৮ এপ্রিল ওড়িশার ভদ্রকে কর্মরত এক আরপিএফ কর্মীর করোনা পজিটিভ ধরা পড়ে। তাঁর সূত্রেই বাংলা থেকে যাওয়া আরপিএফ কর্মীদের চিহ্নিত করা হয়। খড়্গপুরের ১৮ জন আরপিএফ কর্মীকে রেলের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। প্রথম ধাপে ১০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় টেস্টের জন্য। তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে। পরের ধাপে বাকি আটজনের নমুনা পাঠানো হয়। তার মধ্যে ছ'জনের পজিটিভ রেজাল্ট এসেছে বলে খবর। এছাড়াও উলুবেড়িয়া, মেছেদা এবং মেদিনীপুরের একজন করে আরপিএফ করোনা পজিটিভ ধরা পড়ে। পর্যবেক্ষকদের মতে, আরপিএফরা যেহেতু কেন্দ্রীয় সরকারের কর্মচারী তাই ডেরেক আঙুল তুলতে চেয়েছেন দিল্লির দিকে। বোঝাতে চেয়েছেন, কেন্দ্রীয় সরকারের ঢিলেঢালা ভাবের জন্যই করোনা আক্রান্তরা রাজ্যে ঢুকতে পেরেছেন। এমনিতেই দিল্লির অবস্থা উদ্বেগ জনক। তারপরেও কী করে যথাযথ স্ক্রিনিং ছাড়া ট্রেনে করে আরপিএফদের রাজ্যে নিয়ে আসা হল সেই প্রশ্নই তুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।

```