Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

প্রধানমন্ত্রীর ফের সভা ২২ তারিখ, হুগলিতে মাঠ পরিদর্শনে বিজেপি, ভোট ঘোষণা কি তার পরেই

দ্য ওয়াল ব্যুরো: হলদিয়ার পর এ বার হুগলিতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবাসরীয় বিকেলে সেজন্য হুগলিতে মাঠ পরিদর্শনে গেলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। ভোটের আগে প্রধানমন্ত্রী বাংলায় রাজনৈতিক সভা করবেন, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। ত

প্রধানমন্ত্রীর ফের সভা ২২ তারিখ, হুগলিতে মাঠ পরিদর্শনে বিজেপি, ভোট ঘোষণা কি তার পরেই

শেষ আপডেট: 13 February 2021 12:34

দ্য ওয়াল ব্যুরো: হলদিয়ার পর এ বার হুগলিতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবাসরীয় বিকেলে সেজন্য হুগলিতে মাঠ পরিদর্শনে গেলেন রাজ্য বিজেপি নেতৃত্ব। ভোটের আগে প্রধানমন্ত্রী বাংলায় রাজনৈতিক সভা করবেন, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। তবে কৌতূহলের বিষয় অবশ্যই রয়েছে। তা হল, ওই দিন কি বাংলায় কোনও সরকারি অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী। যেমন দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণ প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। তা ছাড়া কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকেরও একটি অনুষ্ঠান রয়েছে। প্রধানমন্ত্রী যদি ২২ ফেব্রুয়ারি কোনও সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তা হলে ধরে নেওয়া যেতে পারে তার আগে ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়তো হবে না। কারণ, ভোটের দিন ঘোষণার অর্থ নির্বাচনের আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে যাওয়া। তার পর কোনও সরকারি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ইত্যাদি করা যায় না। এর আগে গত রবিবার হলদিয়ায় একুশের ভোটের জন্য প্রথম জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু সেদিনও তাঁর সরকারি কর্মসূচি ছিল। হলদিয়ায় এলপিজি ইমপোর্ট টার্মিনাল, ৪১ নম্বর জাতীয় সড়কের উপর উড়ালপুল, গ্যাস পাইপলাইন প্রকল্পের সেদিন উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।

```