Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দক্ষিণে অমিত শাহ-মমতা, সাগরের জেলায় আজ রাজনীতির মন্থন

দ্য ওয়াল ব্যুরো: একই জেলায় আগের দিন, পরের দিন কর্মসূচি হয়েছে। বোলপুরে অমিত শাহের রোড শোয়ের পরের দিনই পদযাত্রা করেছিলেন দিদি। কিন্তু বৃহস্পতিবার একই দিনে একই জেলায় রাজনৈতিক কর্মসূচিতে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। থাকছেন যুব তৃণমূল সভাপত

দক্ষিণে অমিত শাহ-মমতা, সাগরের জেলায় আজ রাজনীতির মন্থন

শেষ আপডেট: 18 February 2021 01:42

দ্য ওয়াল ব্যুরো: একই জেলায় আগের দিন, পরের দিন কর্মসূচি হয়েছে। বোলপুরে অমিত শাহের রোড শোয়ের পরের দিনই পদযাত্রা করেছিলেন দিদি। কিন্তু বৃহস্পতিবার একই দিনে একই জেলায় রাজনৈতিক কর্মসূচিতে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। থাকছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অমিত শাহের সভায় থাকবেন দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারীরাও। কোনও ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতর দেয়নি ঠিকই তবে আজ রাজনৈতিক তর্জায় সাগরের জেলা উথালপাতাল হতে পারে বলে মনে করা হচ্ছে। বুধবার গভীর রাতে কলকাতায় পৌঁছন অমিত শাহ। এদিন দুপুরে তিনি সাগরে যাবেন কপিল মুনির আশ্রমে পুজো দিতে। তারপর নামখানায় পরিবর্তন যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই কর্মসূচির পর তিনি নামখানার এক মৎস্যজীবীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারবেন। নামখানা থেকে হেলিকপ্টারে করে কাকদ্বীপ যাবেন অমিত শাহ। সেখানে বিজেপির সমাবেশে বক্তৃতা করার কথা তাঁর। অন্যদিকে অভিষেকের কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত পৈলানে কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন তৃণমূলনেত্রী। প্রথমে এই কর্মসূচি ছিল নেতাজি ইনডোরে পরে তার স্থান বদল করা হয়। দক্ষিণ ২৪ পরগনায় ৩১টি আসন রয়েছে। লোকসভা ভোট দেখলে এই জেলাই তৃণমূলের সবচেয়ে উর্বর। সবকটি আসনে লিড রয়েছে শাসকদলের। একুশের আগে সেই গড় ধরে রাখতে যেমন মমতা মরিয়া, তেমন বিজেপিও চাইছে থাবা বসাতে। ইতিমধ্যেই দলবদল শুরু হয়েছে। খোদ ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক হালদার বিজেপিতে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতেই আজ দক্ষিণের মাটিতে সেয়ানে সেয়ানে।

```