Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

শীতের নতুন ইনিংস শুরু রাজ্যে, কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় নেমে ১২ ডিগ্রি

দ্য ওয়াল ব্যুরো: তাপমাত্রা ওঠা-নামার খেলা চলছে রাজ্যে। শুক্রবার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির ঘরে। শনিবার এক ধাক্কায় তিন ডিগ্রি বেড়ে তা পৌঁছে যায় ১৫ ডিগ্রির ঘরে। গত ২৪ ঘণ্টায় তা আবার তিন ডিগ্রি কমল। ফলে রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি

শীতের নতুন ইনিংস শুরু রাজ্যে, কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় নেমে ১২ ডিগ্রি

শেষ আপডেট: 31 January 2021 03:07

দ্য ওয়াল ব্যুরো: তাপমাত্রা ওঠা-নামার খেলা চলছে রাজ্যে। শুক্রবার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির ঘরে। শনিবার এক ধাক্কায় তিন ডিগ্রি বেড়ে তা পৌঁছে যায় ১৫ ডিগ্রির ঘরে। গত ২৪ ঘণ্টায় তা আবার তিন ডিগ্রি কমল। ফলে রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে। আজ থেকে ফের একবার নতুন ইনিংস শুরু করল শীত, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত তাপমাত্রা আরও কমবে বলেই পূর্বাভাস। অর্থাৎ আরও কিছুদিন লেপ-কম্বলের তলাতেই কাটাতে হবে রাজ্যবাসীকে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্ররতার সর্বনিম্ন পরিমাণ ৪৪ শতাংশ ও সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে সকালের দিকে রয়েছে কুয়াশার দাপট। জেলা তো বটেই কলকাতাতেও সকালের দিকে ভাল কুয়াশা দেখা যাচ্ছে। বেলা বাড়লে অবশ্য আকাশ পরিষ্কার হবে বলেই পূর্বাভাস। আর তাই তাপের বিকিরণ হবে ভাল। এই বিকিরণের ফলেই সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী ৭২ ঘণ্টা, অর্থাৎ বুধবার পর্যন্ত পারদ পতন বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বিহারে ঘন কুয়াশা থাকায় বিহার সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশা দেখা যাবে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারেও ভাল কুয়াশার প্রভাব থাকবে বলেই জানিয়েছে আলিপুর। রবিবার ও মঙ্গলবার জম্মু-কাশ্মীরে দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে বলে জানিয়েছে মৌসম ভবন। ক্রমেই তা উত্তর ভারতের দিকে অগ্রসর হবে। বুধবারের পর থেকে এ রাজ্যেও তার প্রভাব পড়তে পারে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

```