Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রাহুলের টুইটে লাইক দিলেন সূর্য মিশ্র, কী লিখেছিলেন কংগ্রেস সভাপতি?

দ্য ওয়াল ব্যুরো: কলিং বেল বাজাচ্ছে লোকসভা ভোট। ও দিকে উত্তরপ্রদেশে বুয়া-ভাতিজা আসন নিয়ে রফা করে ফেলেছেন। বিহারে কী করবেন ঠিক ফেলেছেন অমিত শাহ-নীতীশ কুমার-রামবিলাস পাসোয়ানরা। বাংলায় তৃণমূল একা লড়লেও, বৃহত্তর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স

রাহুলের টুইটে লাইক দিলেন সূর্য মিশ্র, কী লিখেছিলেন কংগ্রেস সভাপতি?

শেষ আপডেট: 25 December 2018 15:56

দ্য ওয়াল ব্যুরো: কলিং বেল বাজাচ্ছে লোকসভা ভোট। ও দিকে উত্তরপ্রদেশে বুয়া-ভাতিজা আসন নিয়ে রফা করে ফেলেছেন। বিহারে কী করবেন ঠিক ফেলেছেন অমিত শাহ-নীতীশ কুমার-রামবিলাস পাসোয়ানরা। বাংলায় তৃণমূল একা লড়লেও, বৃহত্তর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে এসে দেখা করে গিয়েছেন চন্দ্রবাবু নায়ডু, ফারুক আবদুল্লা থেকে কে চন্দ্রশেখর রাও। কিন্তু উনিশের লোকসভায় বাংলায় বাম-কংগ্রেস কী করবে? আবার কি ষোলোর ভোটের মতো হাত-কাস্তে এক হয়ে দুই ফুলের বিরুদ্ধে লড়বে? এই জল্পনা যখন তৈরি হয়েছে, ঠিক তখনই তাতে কিছুটা অক্সিজেন দিয়ে দিলেন বঙ্গ সিপিএমের সেনাপতি তথা রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। কী করলেন সিপিএমের এই পলিটব্যুরোর সদস্য? কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, বিজেপি তথা নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে একটি টুইট করেছেন মঙ্গলবার। আর সেই টুইটে লাইক করে দিলেন সূর্যবাবু। টুইটে কী লিখেছেন কংগ্রেস সভাপতি? মূলত একটি সর্বভারতীয় ইংরাজি দৈনিকের প্রতিবেদনের লিঙ্ক শেয়ার করেছিলেন রাহুল গান্ধী। সেই প্রতিবেদনে ছিল, পুদুচেরিতে দলের কর্মীদের সঙ্গে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই এক বুথস্তরের বিজেপি কর্মী প্রধানমন্ত্রীকে অভিযোগের সুরে বলেন, “আপনার সরকার শুধু মধ্যবিত্তদের উপর করই চাপায়। কোনও প্রকল্প নেয় না।” প্রতিবেদনে ওই দৈনিক লিখেছে, মোদী তো এই প্রশ্নের উত্তর দেনইনি, উপরি এড়িয়ে যাওয়ার জন্য বলেছেন, ‘ভানাক্কাম পুদুচেরি’ (নমস্কার পুদুচেরি)। লিঙ্কের সঙ্গে রাহুল খোঁচা দিয়ে লিখেছেন, “ভানাক্কাম পুদুচেরি। সাংবাদিক সম্মেলন তো ছেড়েই দিন। মোদী এখন দলের কর্মীদের প্রশ্নেরই উত্তর দিতে পারছেন না।” এখন অনেকেই বলতে পারেন, এই টুইটে তো সূর্যবাবু লাইক দিতেই পারেন। তাতে আর রাজনৈতিক জল্পনার কী আছে। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, আলবাত আছে। কেন? তাঁদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রায়ই মোদী তথা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে টুইট করেন। কই সূর্যবাবু বা তাঁর পার্টির কেউ তো তাতে লাইক দেন না। রাজনৈতিক মহলের মতে, সিপিএম এবং কংগ্রেসের বাংলায় ঘোষিত অবস্থান তৃণমূল এবং বিজেপি-র বিরুদ্ধে। এমনকী তাঁরা মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধিতা আসলে ‘ছদ্ম বিরোধিতা।’ সিপিএম তো বলেই, গত ১২ ডিসেম্বর উপচে পড়া ধর্মতলার সমাবেশ থেকে কংগ্রেসও মমতা এবং মোদীর বিরুদ্ধে লড়াইয়ের কথা ঘোষণা করে, একা লড়ার ডাক দিয়েছে। এমনিতে ষোলোর ভোটে বাম-কংগ্রেসের জোট নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। বাংলার সিপিএম নেতারা আগ বাড়িয়ে জোট করতে গিয়ে কড়া ধমক খেয়েছিলেন পলিটব্যুরোর। তাই এ বার বঙ্গ সিপিএম পষ্টাপষ্টি দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে বলে দিয়েছে, আপনি কথা বলুন রাহুল গান্ধীর সঙ্গে। বুঝিয়ে দিয়েছে, আলিমুদ্দিন রাজি বিধানভবনের হাত ধরতে। কিন্তু কংগ্রেস এত কথা শুনতে রাজি নয়। আবদুল মান্নানরা বলতে শুরু করে দিয়েছেন, “বাহানা ছেড়ে সিপিএম বলুক, তারা জোট করবে কি না।” আর এমন পরিস্থিতিতে বড়দিনে রাহুলের টুইটে সূর্য মিশ্রর লাইকে বড় ইঙ্গিতই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

```