Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মুসলিম যুবকদের কাঁধে চিতায় গেলেন হিন্দু বৃদ্ধ, সম্প্রীতির অনন্য নজির বর্ধমানের গ্রামে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: গ্রামের নাম ‘দেশের মহান’। এই নাম আরও একবার সার্থক প্রমাণ করলেন গ্রামের বাসিন্দারা। গ্রামের ২৩০টি পরিবারের মধ্যে মাত্র ১টি পরিবার হিন্দু। বাকি সব মুসলিম। আর এই হিন্দু পরিবারের বৃদ্ধের শেষকৃত্য করলেন মুসলিম যু

মুসলিম যুবকদের কাঁধে চিতায় গেলেন হিন্দু বৃদ্ধ, সম্প্রীতির অনন্য নজির বর্ধমানের গ্রামে

শেষ আপডেট: 29 November 2020 10:40

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: গ্রামের নাম ‘দেশের মহান’। এই নাম আরও একবার সার্থক প্রমাণ করলেন গ্রামের বাসিন্দারা। গ্রামের ২৩০টি পরিবারের মধ্যে মাত্র ১টি পরিবার হিন্দু। বাকি সব মুসলিম। আর এই হিন্দু পরিবারের বৃদ্ধের শেষকৃত্য করলেন মুসলিম যুবকরা। তাঁদের কাঁধে চেপেই চিতায় উঠলেন বৃদ্ধ। পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার এই গ্রামের বাসিন্দা রামধনু রজক অসুস্থ বোধ করায় তাঁকে চিকিৎসার জন্য দুর্গাপুরের একাধিক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান গ্রামের মানুষরা। কিন্তু রাণীগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে শনিবার বিকেলে মারা যান তিনি। তাঁর মৃত্যুর পরে তাঁর শেষকৃত্য কীভাবে হবে তা নিয়ে চিন্তায় পড়ে যায় পরিবার। সহায় সম্বলহীন রামধনুর শেষকৃত্যের দায়িত্ব নেন গ্রামের মুসলিম বাসিন্দারা। তাঁরাই দেহ কাঁধে চড়িয়ে শ্মশানে নিয়ে যান। ‘বল হরি’ ধ্বনি ওঠে। হিন্দু রীতি মেনে শুরু হয় সৎকারের কাজ। সব কিছু নিয়ম মেনে করেন তাঁরা। এই শেশকৃত্যে শ্মশানে এসে উপস্থিত হন অনেক গ্রামবাসী। শুধু পারলৌকিক ক্রিয়াকর্ম নয়, অসুস্থ বৃদ্ধকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া থেকে সেবা শুশ্রূষা, সবই করেছেন এই মুসলিম সম্প্রদায়ভুক্ত পাড়া-প্রতিবেশীরাই। জামুড়িয়ার শেষপ্রান্তে অজয় নদের তীরের এই ছোট্ট গ্রামের মানুষজন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করে বুঝিয়ে দিলেন, তাঁরা প্রকৃতই মহান। এখানে রহিমরা কাঁধে তুলে নিলেন রামের দেহ।

```