Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

গঙ্গার ঘাটে মদের পার্টি, বন্ধুদের মধ্যে বচসা থামাতে গিয়ে খুন যুবক, উত্তেজনা বেলুড়ে

দ্য ওয়াল ব্যুরো: বর্ষবরণের রাতে পার্টি চলছিল বন্ধুদের মধ্যে। গঙ্গার ঘাটেই বসেছিল মদের আসর। সেখানেই নিজেদের মধ্যে বচসা শুরু হয়। থামাতে গিয়ে খুন হলেন এক যুবক। নিহতের নাম বেবেশিস হালদার (৩০)। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ে। গোটা ঘটনায় ৬ জনকে গ্রেফ

গঙ্গার ঘাটে মদের পার্টি, বন্ধুদের মধ্যে বচসা থামাতে গিয়ে খুন যুবক, উত্তেজনা বেলুড়ে

শেষ আপডেট: 1 January 2020 12:19

দ্য ওয়াল ব্যুরো: বর্ষবরণের রাতে পার্টি চলছিল বন্ধুদের মধ্যে। গঙ্গার ঘাটেই বসেছিল মদের আসর। সেখানেই নিজেদের মধ্যে বচসা শুরু হয়। থামাতে গিয়ে খুন হলেন এক যুবক। নিহতের নাম বেবেশিস হালদার (৩০)। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ে। গোটা ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বেলুড়ের অম্বিকা জুটমিল ঘাটে ৩১ ডিসেম্বর রাতে মদ্যপান করছিলেন যুবক। মধ্যরাতে শুরু হয় কথাকাটাকাটি। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে জানা গিয়েছে দেবাশিসকে প্রথমে আধলা ইট, তারপর পাথরে চাঙর দিয়ে মাথায় আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরতাজা যুবকের। নিহতের পরিবারের অভিযোগ, বন্ধুকে বাঁচাতে গিয়েই মৃত্যু হয়েছে দেবাশিসের। ধৃত সৌম্যজিৎ বারুই, বিনয় কুমার সাউ, অভিষেক সাউ, শ্রীধর পারিদা, অনির্বাণ সেন ও দেবাশিস সেনকে বুধবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

```