Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সিবিআই-এর তলব, সিজিও-তে হাজির মুকুল ঘনিষ্ঠ আসিফ  

দ্য ওয়াল ব্যুরো: এ যেন ম্যারাথন! শীত ঘুম কাটিয়ে সিবিআই সারদা কাণ্ডে সিবিআই যেভাবে জেরা শুরু করেছে তাতে ঘুম ছুটেছে অনেকেরই। কুণাল ঘোষ, শিবাজী পাঁজা, দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের পর বুধবার সিজিও কমপ্লেক্সে ফাইল হাতে আসতে হলো একদা মুকুল ঘনিষ্ঠ আস

সিবিআই-এর তলব, সিজিও-তে হাজির মুকুল ঘনিষ্ঠ আসিফ  

শেষ আপডেট: 19 September 2018 10:24

দ্য ওয়াল ব্যুরো: এ যেন ম্যারাথন! শীত ঘুম কাটিয়ে সিবিআই সারদা কাণ্ডে সিবিআই যেভাবে জেরা শুরু করেছে তাতে ঘুম ছুটেছে অনেকেরই। কুণাল ঘোষ, শিবাজী পাঁজা, দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের পর বুধবার সিজিও কমপ্লেক্সে ফাইল হাতে আসতে হলো একদা মুকুল ঘনিষ্ঠ আসিফ খানকে। শুধু তো রাজনৈতিক মহল নয়, সারদা তদন্তে সিবিআই যেভাবে গা ঝাড়া দিয়েছে, তাতে আমলা মহলে আতঙ্ক, এর পর কে? এ দিন অফিস আওয়ার্স শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দুধ সাদা ইনোভা গাড়ি চেপে সিজিও-তে চলে আসেন আসিফ। ঘণ্টা দুয়েক ভিতরে থাকার পর আবার বেরিয়ে যান। বেরনোর সময় সাংবাদিকদের বলেন, “আমি বাড়িতে ভাত খেতে যাচ্ছি। আবার আসব বিকেলে।” কিন্তু কেন তাঁকে ডাকা হয়েছিল? এই প্রশ্নের উত্তরে নিজাম প্যালেসে মুকুলের সঙ্গে রাত-দিন কাটানো আসিফ সাফ জানিয়ে দেন, “ আমার পরিচয় আমি মুকুল রায়ের সঙ্গে থাকতাম। এ ছাড়া আমার আর কোনও সংযোগ নেই। অন্তত আমার জানা নেই।  একটা তদন্ত চলছে। সেখানে যদি ওই সম্পর্কিত (পড়ুন মুকুল রায়ের সঙ্গে থাকার ব্যাপারে) কিছু  সাহায্য আমি করতে পারি তাহলে নিশ্চই করব।” তাঁর কাছে জানতে চাওয়া হয় তদন্তকারী অফিসাররা কোনও কাগজপত্র চেয়েছেন কিনা। আসিফের উত্তর, “এটা আমি পাঁচটার সময় বলব।” পর্যবেক্ষকদের মতে, এখন যা হচ্ছে সব ওয়ার্ম আপ। আসল খেলা হবে পুজোর পর। এক বিজেপি নেতার কথায়, “বাংলায় হিম পড়তে শুরু করলেই হাড় হিম হবে তৃণমূলের।” এখন দেখার সেকেন্ড হাফের জেরা থেকে বেরিয়ে মুকুল ঘনিষ্ঠ আসিফ ঠিক কী বলেন।

```