Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নারদ নিয়ে সিবিআই কিছু জিজ্ঞেস করেনি, দাবি মুকুলের

দ্য ওয়াল ব্যুরো: বুধবার নয়াদিল্লির সিবিআই হেড কোয়ার্টারে গিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। এর আগেও তাঁকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল। মনে করা হয়েছিল নারদ তদন্তে যে ভাবে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা

নারদ নিয়ে সিবিআই কিছু জিজ্ঞেস করেনি, দাবি মুকুলের

শেষ আপডেট: 28 August 2019 16:28

দ্য ওয়াল ব্যুরো: বুধবার নয়াদিল্লির সিবিআই হেড কোয়ার্টারে গিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। এর আগেও তাঁকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল। মনে করা হয়েছিল নারদ তদন্তে যে ভাবে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা হয়েছে একদা তৃণমূলের সেকেন্ড ম্যানকে। কিন্তু মুকুলবাবুর দাবি, নারদ কাণ্ড নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা একবর্ণ কথা বলেননি। প্রাক্তন রেলমন্ত্রী বলেন, "সিবিআই আমায় কী বলেছে বা আমি তাদের কী বলেছি এটা আমি সংবাদমাধ্যমকে বলতে বাধ্য নই। তবে এটুকু বলতে পারি, নারদ কাণ্ড নিয়ে আমার থেকে কিচ্ছু জানতে চায়নি সিবিআই।" এখানেই থামেননি পোড় খাওয়া মুকুল রায়। বলেন, "সিবিআই দফতরে আমি গেছিলাম। আমি তো কারও বিরুদ্ধে অভিযোগ জানতেও যেতে পারি!" নারদ কাণ্ডে বুধবারই আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। ডেকে পাঠানো হয়েছে.সদ্য বিজেপি-তে যোগ দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। ও দিকে মুকুলবাবু সিবিআই সদর দফতরে যাওয়ার আগেই নারদের সাংবাদিক ম্যাথু স্যামুয়েল এবং তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কেডি সিংকে মুখোমুখি বসিয়ে জেরা করেন গোয়েন্দারা। ফলে মুকুল রায়ের সিবিআই দফতরে যাওয়া নতুন জল্পনা উস্কে দিয়েছিল বাংলার রাজনীতিতে। মুকুলবাবু এ দিন বলেন, "যে সময়ে নারদ স্টিং অপারেশন হয়েছিল, আমি তখন তৃণমূলের সর্বভারতীয় সাধরণ সম্পাদক। আমি বলেছিলাম, চাঁদা দিতে হলে পার্টি অফিসে গিয়ে দিতে। তবে এ দিন সিবিআই আমায় এ নিয়ে কিছুই বলেনি।" তবে পর্যবেক্ষকদের মতে, 'আমি তো কারও বিরুদ্ধে অভিযোগ জানাতেও যেতে পারি'- মুকুল রায়ের এই মন্তব্য শুনে অনেকেই মনে করছেন তৃণমূলের মধ্যে একটা আশঙ্কা তৈরি করতে চাইছেন তিনি।

```