Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

হাওড়ার বালিতে সাত বছরের মেয়েকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা মায়ের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার বালি থানার তর্কসিদ্ধান্ত লেনে নিজের সাত বছরের মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। আশঙ্কাজনক অবস্থায় দীপ্তি দাস (৩৪) নামে ওই মহিলাকে হাসপাতালে জন্য ভর্তি করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে একটি বহুতল

হাওড়ার বালিতে সাত বছরের মেয়েকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা মায়ের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

শেষ আপডেট: 16 May 2020 11:34

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার বালি থানার তর্কসিদ্ধান্ত লেনে নিজের সাত বছরের মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। আশঙ্কাজনক অবস্থায় দীপ্তি দাস (৩৪) নামে ওই মহিলাকে হাসপাতালে জন্য ভর্তি করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে একটি বহুতলে নিজের মেয়েকে নিয়ে থাকতেন দীপ্তি দাস। তাঁর স্বামী মাস চারেক আগে মারা গেছেন। সপ্তাহান্তে মায়ের সঙ্গে কাছেই বাপের বাড়ি যাওয়ার কথা ছিল দীপ্তির। সেই মতো শুক্রবার তাঁকে নিতে এসেছিলেন তাঁর মা। কিন্তু মেয়ের পড়াশোনার দোহাই দিয়ে কিছুতেই মায়ের সঙ্গে যেতে তিনি রাজি হননি। অনেক সময় মা তাঁর কাছে থাকলেও শুক্রবার রাতে তাঁকে বাড়ি পাঠিয়ে দেন দীপ্তি। সকাল থেকে কোনও খবর না পেয়ে শনিবার দুপুর দুটো নাগাদ তাঁর মা এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকি করার পরেও কেউ দরজা না খোলায় তিনি প্রতিবেশীদের খবর দেন। খবর যায় পুলিশে। পুলিশ এসে দরজা ভেঙে দেখে হাতের শিরা কাটা অবস্থায় পড়ে রয়েছেন দীপ্তি দাস। তাঁর মেয়ে ঐশীরও (৭) হাতের শিরা কাটা। মৃত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। দীপ্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঐশীর দেহ ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠানো হয়েছে। কী কারণে মেয়েকে খুন করে ওই মহিলা আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দীপ্তির মা গৌরী দাস জানান দীপ্তির স্বামী চার মাস আগে ব্রেন টিউমারে মারা গেছেন। ওঁদের স্বামী-স্ত্রীর মধ্যে খুব মিল ছিল। পরিবার সূত্রে জানা গেছে স্বামী মারা যাবার পর থেকে মানসিক অবসাদে ভুগতেন দীপ্তি দাস।

```