Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

লাইন ধরে হাঁটার সময় বালি হল্টের কাছে ট্রেনের ধাক্কা, ওভার ব্রিজ থেকে পড়ে মা ও মেয়ের মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার বালি হল্ট স্টেশনের কাছে রেল লাইন ধরে হেঁটে বাড়ি ফেরার সময় ট্রেনের ধাক্কায় ওভার ব্রিজ থেকে ছিটকে  রাস্তায় পড়ে মৃত্যু হল মা ও মেয়ের। ট্রেন পুরোপুরি বন্ধ -- এমন ধারনা করেই তাঁরা লাইন ধরে হাঁটছিলেন বলে প্রাথমিক ভাবে মনে

লাইন ধরে হাঁটার সময় বালি হল্টের কাছে ট্রেনের ধাক্কা, ওভার ব্রিজ থেকে পড়ে মা ও মেয়ের মৃত্যু

শেষ আপডেট: 5 June 2020 12:27

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার বালি হল্ট স্টেশনের কাছে রেল লাইন ধরে হেঁটে বাড়ি ফেরার সময় ট্রেনের ধাক্কায় ওভার ব্রিজ থেকে ছিটকে  রাস্তায় পড়ে মৃত্যু হল মা ও মেয়ের। ট্রেন পুরোপুরি বন্ধ -- এমন ধারনা করেই তাঁরা লাইন ধরে হাঁটছিলেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। রেলপুলিশ সূত্রে জানা গেছে, বাগুইআটির বাসিন্দা পম্পা সিংহ তাঁর ছেলে ঋত্বিক ও মেয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে বালি এলাকায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। বেলা এগারোটা নাগাদ বাড়ি ফেরার জন্য তাঁরা বালি হল্ট থেকে বালি ঘাট স্টেশনের দিকে রেল লাইন ধরে হাঁটছিলেন। সেই সময় ডানকুনিগামী একটি ট্রেন চলে আসে। ঋত্বিক কোনও রকমে বেঁচে গেলেও তার মা ও বোন ওভার ব্রিজ থেকে প্রায় তিরিশ ফুট নীচে রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রিয়াঙ্কার (১২)। তাঁর মা পম্পা সিংহকে (৪২) উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। লকডাউন শুরু হওয়ার পর থেকে বেশ কয়েক জন শ্রমিকের মৃত্যু হয়েছে ট্রেনে কাটা পড়ে। ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে – এই ধারনা থেকে অনেকে যেমন রেল লাইন ধরে হাঁটছেন বাড়ি ফিরবেন বলে আবার অনেকে লাইনের উপরে রাতও কাটাচ্ছেন। ঔরঙ্গাবাদেই রেল লাইনে ঘুমিয়ে পড়ায় মে মাসে একসঙ্গে ষোলো জন শ্রমিকের মৃত্যু হয়। তার পরেও যে রেল লাইন ধরে হাঁটা বন্ধ হয়নি তা দেখা গেল মা ও মেয়ের মৃত্যুতে।

```