Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নিউটাউনে মাদক খাইয়ে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ২ যুবক

দ্য ওয়াল ব্যুরোঃ মোটরবাইক শেখানো ও তারপর ঘুরতে যাওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ১৬ বছরের ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটে

নিউটাউনে মাদক খাইয়ে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার ২ যুবক

শেষ আপডেট: 14 October 2020 10:25

দ্য ওয়াল ব্যুরোঃ মোটরবাইক শেখানো ও তারপর ঘুরতে যাওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ১৬ বছরের ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নিউটাউনের রাম মন্দির এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার বাড়ি হাতিয়ারা এলাকায়। সেখানেই থাকে দুই অভিযুক্ত। তাদের দু’জনেরই নাম রোহিত দাস। নাবালিকার সঙ্গে তাদের অনেক দিনের পরিচয় ছিল। সেই সুবাদেই তাকে মোটরবাইক শেখানোর নাম করে প্রথমে রাম মন্দির এলাকায় নিয়ে যায় দুই যুবক। কিছুক্ষণ সেখানে মোটরবাইক শেখানোর পরে নাবালিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তারা। পরিচিত হওয়ায় কোনও আপত্তি করেনি কিশোরী। নাবালিকার অভিযোগ, ঘুরতে যাওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান পানীয়র মধ্যে মাদক মিশিয়ে তাকে খাওয়ানো হয়। তাতে ওই কিশোরী অচৈতন্য হয়ে গেলে দু’জনে মিলে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। কিছুক্ষণ পরে তরুণীর চেতনা ফিরলে তাকে ভয় দেখিয়ে ফের রাম মন্দির এলাকায় নিয়ে এসে তাকে ছেড়ে চলে যায় দু’জনে। এই ঘটনার পরে কান্নাকাটি শুরু করে নাবালিকা। তাতে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। তাদের মধ্যেই কেউ খবর দেয় ইকো পার্ক পুলিশ স্টেশনে। ঘটনাস্থলে গিয়ে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। তারপরে পুলিশকে সব খুলে বলে নাবালিকা। লিখিত অভিযোগ দায়ের করে সে। অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতেই তল্লাশি চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে পকসো ধারায় ধর্ষণ- সহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে বলে খবর। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হাতিয়ারা এলাকায়। পুলিশ সূত্রে খবর, জেরায় নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে দুই যুবক। ধৃতদের কড়া শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

```