Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

করোনা আক্রান্ত মন্ত্রী সৌমেন মহাপাত্র, রয়েছেন বাড়িতেই

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার আরও এক গুরুত্বপূর্ণ মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন। লালারস পরীক্ষার পর পজিটিভ রিপোর্ট এল রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্রর। রবিবার মন্ত্রী নিজেই টুইট করে এই খবর জানিয়ে

করোনা আক্রান্ত মন্ত্রী সৌমেন মহাপাত্র, রয়েছেন বাড়িতেই

শেষ আপডেট: 23 August 2020 14:15

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার আরও এক গুরুত্বপূর্ণ মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন। লালারস পরীক্ষার পর পজিটিভ রিপোর্ট এল রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্রর। রবিবার মন্ত্রী নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। এদিন তিনি জানিয়েছেন, তাঁর করোনার কোনও উপসর্গ নেই। তিনি আপাতত বাড়িতেই রয়েছেন। https://twitter.com/mic_soumen/status/1297512124533489664 রাজ্যে প্রথম মন্ত্রী হিসেবে করোনা আক্রান্ত হয়েছিলেন সুজিত বসু। প্রথমে বাড়িতে থাকলেও পরে তাঁর উপসর্গ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল সুজিতবাবুকে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন বিধাননগরের বিধায়ক। তারপর গত সপ্তাহ দেড়েক আগেই কোভিডে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা স্বপন দেবনাথ। মৃদু শ্বাসকষ্ট থাকায় তাঁকে বর্ধমান থেকে এনে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়। তবে মাঝে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনাও ঘটেছে। দু’মাস আগেই কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ফলতার তিন বারের বিধায়ক তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হিসাব রক্ষক তমোনাশ ঘোষের, সপ্তাহ খানেক আগেই এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস করোনা আক্রান্ত হয়ে মারা যান। তবে জটু লাহিড়ী, দুলাল দাসের মতো বর্ষীয়ান বিধায়করা কোভিড জয় করে ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন। রাজ্যের বিরোধী দলেও কোভিড সংক্রমণ কম নেই। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শ্যামল চক্রবর্তীর। সিপিএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিমও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতিই তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র।

```