দ্য ওয়াল ব্যুরো: খানিক আগেই টুইটার অ্যাকাউন্টে ছবি পোস্ট করে বসিরহাটের জয়ী প্রার্থী নুসরত জাহান জানিয়েছিলেন, প্রথম সংসদে পৌঁছনোর জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও বসিরহাটবাসীকে ধন্যবাদ জানাচ্ছেন। তার কিছু ক্ষণ পরেই সংসদের সামনে দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করলেন মিমি চক্রবর্তীও।
যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে তৃণমূলের বোন ব্রিগেডের জয়ী নেত্রী হয়েছেন মিমি। তিনি আজ সংসদে পৌঁছে ছবি তুলে টুইটারে পোস্ট করেন, 'ফার্স্ট ডে'।
দেখুন সেই টুইট।
https://twitter.com/mimichakraborty/status/1132949531711217664
তবে মিমি চক্রবর্তীর এই হাল্কা সাজপোশাক দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। জানিয়েছেন, সংসদের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় এরকম ক্যাজ়ুয়াল পোশাকে পৌঁছনো কতটা যুক্তিসঙ্গত। মিমির অবশ্য তাতে খুব একটা হেলদোল রয়েছে বলে মনে হয় না। তিনি রীতিমতো 'কুল' মুডে, ভিকট্রি সাইন দেখিয়ে, হাসি মুখে, পোজ় দিয়ে ছবি তুলেছেন সংসদের সামনে।
খানিক পরে আবার আর এক জয়ী হবু সাংসদ নুসরত জাহানকে সঙ্গে নিয়েও ছবি তুলে টুইটারে পোস্ট করেন মিমি। লেখেন, সংসদে প্রথম দিন, আবার আমরা একসঙ্গে।
দেখুন সেই টুইট।
https://twitter.com/mimichakraborty/status/1132956102881107968