Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

#Breaking: এ বার গণইস্তফা আরজিকর-এর বহু চিকিৎসকের

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সন্ধেবেলা এনআরএস মেডিক্যাল কলেজের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল এবং সুপার ইস্তফা দিয়েছিলেন। তারপরেই রাতে সিউড়ি জেলা হাসপাতালের ৬৪ চিকিৎসক জানিয়ে দেন, ইস্তফা দিতে চান তাঁরা। শুক্রবার সকালে আরজিকর

#Breaking: এ বার গণইস্তফা আরজিকর-এর বহু চিকিৎসকের

শেষ আপডেট: 14 June 2019 06:59

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সন্ধেবেলা এনআরএস মেডিক্যাল কলেজের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল এবং সুপার ইস্তফা দিয়েছিলেন। তারপরেই রাতে সিউড়ি জেলা হাসপাতালের ৬৪ চিকিৎসক জানিয়ে দেন, ইস্তফা দিতে চান তাঁরা। শুক্রবার সকালে আরজিকর মেডিক্যাল কলেজের কমপক্ষে ৮০ জন চিকিৎসক গণইস্তফা দিলেন। আরএমও থেকে শুরু করে বিভিন্ন বিভাগের সিনিয়র ডাক্তার এবং প্রফেসররাও রয়েছেন এই তালিকায়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ইমার্জেন্সি পরিষেবা চালু রয়েছে। ২৪ ঘণ্টা ধরেই সেখানে রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে। ইস্তফা দেওয়া ডাক্তারদের অভিযোগ, বারবার আইন শৃঙ্খলা ব্যহত হয়েছে হাসপাতাল চত্বরে। আক্রান্ত হতে হয়েছে ইন্টার্ন এবং জুনিয়র ডাক্তারদের। প্রশ্ন উঠেছে তাঁদের নিরাপত্তা নিয়ে। আর এই পরিস্থিতিতে সিনিয়র ডাক্তারদের দাবি, মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এ দিন সকালে আরজিকর হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিং থেকে আন্দোলনরত ইন্টার্ন এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে হাসপাতাল চত্বরেই মিছিল বের করেছেন সিনিয়র ডাক্তারদের। হাতে রয়েছে, ইস্তফাপত্র। তাঁদের একটাই অভিযযোগ, "যে পরিকাঠামোয় আমরা কাজ করছি তা মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রী কী জন্য অপেক্ষা করছেন? আরও এক ডাক্তারের জীবনের জন্য?" শরীরী ভাষায় জুনিয়দের পাশাপাশি সিনিয়র ডাক্তাররাও এ বার বুঝিয়ে দিলেন, প্রশাসন তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত না করলেন আন্দোলন চলবেই।

```