Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘কিছু কথা ছিল, ওটাও জরুরি’, কী বলতে চাইছেন মমতা

দ্য ওয়াল ব্যুরো: বুধবারের রাত কেটে গেলেই অপেক্ষার শেষ! কাল বিষ্যুদবার সকাল থেকে লোকসভা ভোটের গণনা শুরু হয়ে যাবে। তার আগে কবিতা লিখে অর্থবহ ইঙ্গিত করতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘কিছু কথা ছিল..ওটাও জরুরি’। বললেন, খেলা হয়েছে নাকি ভি

‘কিছু কথা ছিল, ওটাও জরুরি’, কী বলতে চাইছেন মমতা

শেষ আপডেট: 22 May 2019 13:31

দ্য ওয়াল ব্যুরো: বুধবারের রাত কেটে গেলেই অপেক্ষার শেষ! কাল বিষ্যুদবার সকাল থেকে লোকসভা ভোটের গণনা শুরু হয়ে যাবে। তার আগে কবিতা লিখে অর্থবহ ইঙ্গিত করতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘কিছু কথা ছিল..ওটাও জরুরি’। বললেন, খেলা হয়েছে নাকি ভিলেনের মাঠে! এবং এও লিখলেন, ‘গণতন্ত্র গুহায়’ দিদি নিজেই বলেন, দ্রুত কবিতা লিখতে তাঁর জুড়ি নেই। এরই মধ্যে তাঁর লেখা বেশ কিছু কবিতার বই প্রকাশ হয়েছে। তবে দিদির ঘনিষ্ঠ তৃণমূলের নেতারা বলছেন, মমতার এ দিনের কবিতায় রোমান্টিসিজম নেই। এ হল প্রতিবাদের কবিতা। সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারি ব্যবস্থার অপব্যবহার করে যে ভোট হল গোটা দেশে, তা কি সত্যিই নির্বাচন! কাউকে নির্বাসনে পাঠিয়ে দেওয়ার জন্য অনৈতিক ভাবে খেলা চলল দেড় মাস ধরে! এই খেলার মাঠে কি নিরপেক্ষতা রইল? নাকি এটা ভিলেনের মাঠে গিয়ে খেলা? অর্থাৎ দেশে জরুরি অবস্থার মতোই পরিবেশ তৈরি হয়েছে। তৃণমূল সূত্রের খবর, এ হেন অবস্থায় কাল গণনার সময় দলের নেতাদের সংযত থাকারই বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী। কোনওরকম আড়ম্বর, আয়োজনেও নিষেধ করেছেন। পর্যবেক্ষকদের মতে, তৃণমূলনেত্রী হয়তো নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলতে চাইছেন। এও বলতে চাইছেন, রাজনৈতিক প্রভুর নির্দেশে চলেছে কমিশন। যেখানে নিয়ম নীতি সবই নিজের মতো করে ভাঙা গড়া যায়। তবে এ কথা বলার পাশাপাশি পর্যবেক্ষকদের অনেকেই, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মন্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। গত পরশু এক অনুষ্ঠানে গিয়ে নির্বাচন কমিশনের প্রশংসা করেছিলেন প্রণববাবু। এও বলেছিলেন, যারা নাচতে জানে না তারা উঠোন বাঁকা বলে। কিন্তু কমিশন ঠিকঠাক কাজ করেছে। মমতার এই কবিতা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি-ও। দলের রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উপলব্ধির কথাই নিশ্চয় বলতে চেয়েছেন। কী ভাবে বাংলায় গণতন্ত্রকে গুহায় ঢুকিয়ে দিয়েছেন তিনি। কী ভাবে রাজ্যের নির্বাচন দফতরকে নবান্নের হাতের পুতুলে পরিণত করা হয়েছে। তার পর পঞ্চায়েত ভোটে গায়ের জোরে বিরোধীদের মনোনয়ন পেশ করতে দেওয়া হয়নি। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে। এমনকী বিরোধী দলের যারা গ্রাম পঞ্চায়েতে জিতেছেন, তাদের ভয় দেখিয়ে তৃণমূলে সামিল করার চেষ্টা হয়েছে। এটা জরুরি অবস্থা ছাড়া আর কী! ভাল যে ওনার বোধোদয় হয়েছে এবং উনি তা স্বীকার করে নিয়েছেন।

```