Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কাউকে যদি দেখেন খেতে পাচ্ছে না, পুলিশ-বিডিওকে খবর দিন, মানবিক হোন: মমতা

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউন। এর মধ্যেই বহু বাড়ি রয়েছে, যেখানে একা বৃদ্ধ বা বৃদ্ধা থাকেন। এমন অনেক নিম্নবিত্ত পরিবার রয়েছে, যাঁদের বাড়িতে হয়তো দুই-তিন দিনের বেশি চাল-ডালটুকুও মজুত নেই। এই ধরনের মানুষের যদি খাদ্য সঙ্কট হয় তাহলে প্রতিবেশীদ

কাউকে যদি দেখেন খেতে পাচ্ছে না, পুলিশ-বিডিওকে খবর দিন, মানবিক হোন: মমতা

শেষ আপডেট: 25 March 2020 11:01

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউন। এর মধ্যেই বহু বাড়ি রয়েছে, যেখানে একা বৃদ্ধ বা বৃদ্ধা থাকেন। এমন অনেক নিম্নবিত্ত পরিবার রয়েছে, যাঁদের বাড়িতে হয়তো দুই-তিন দিনের বেশি চাল-ডালটুকুও মজুত নেই। এই ধরনের মানুষের যদি খাদ্য সঙ্কট হয় তাহলে প্রতিবেশীদের পুলিশ বা বিডিওকে খবর দেওয়ার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক ক' রেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, "যদি দেখেন কেউ এই অবস্থায় খেতে পাচ্ছে না, দয়া করে বিডিওকে খবর দিন। পুলিশকে খবর দিন। একটু মানবিক হোন। পুলিশ ও বিডিও তাঁদের খাবার পৌঁছে দেবেন।" টানা লকডাউনে প্রান্তিক মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া রাজ্য সরকারগুলির কাছে একটা বড় চ্যালেঞ্জ। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার সারাক্ষণই রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে চলছে। এদিনও দিল্লি থেকে একগুচ্ছ অ্যাডভাইজারি এসেছে নবান্নে। তারপরই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কলকাতা শহর, সল্টলেক এবং শহরতলির এমন অনেক পরিবার আছে, যাঁদের ছেলে-মেয়েরা বিদেশে বা ভিন রাজ্যে রয়েছেন। এখানে হয়তো বাড়িতে বৃদ্ধ, বৃদ্ধা থাকেন। এরমধ্যে অনলাইন ডেলিভারিও বন্ধ করেছে একাধিক সংস্থা। একইসঙ্গে এমন অনেক পরিবার রয়েছে যাঁদের ভরসা পাড়ার মুদির দোকান। এমনও দৃষ্টান্ত রয়েছে যে, অথর্ব কোনও বৃদ্ধ বা বৃদ্ধার সপ্তাহের রেশন তুলে দেন কোনও প্রতিবেশী। কিন্তু এই লকডাউনে সেসব সম্ভব নয়। তাই রাজ্যের কোনও মানুষ যাতে লকডাউনে অভুক্ত না থাকেন সে জন্য সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। কলকাতা শহরে খোলা আকাশের নীচে রাত কাটানো মানুষজনের উদ্দেশেও আবেদন জানান মমতা। তিনি বলেন, "অনেকে রাস্তায় পড়ে থাকেন। তাঁদের অনেক করে বললেও শোনেন না। কলকাতায় নাইট শেল্টার রয়েছে। সেখানে থাকুন। পুলিশ আপনাদের খাবার পৌঁছে দেবে। হ্যাঁ, মাছ-মাংস-ডিম-দই দিতে পারব না। তবে খিচুড়ি তরকারি খাওয়াতে পারি।" মুখ্যমন্ত্রী এদিন একাধিক ঘোষণা করেছেন। সোশ্যাল পেনশনভোগীদের দু'মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে। একমাসের রেশনও একবারে দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর আবেদন, কেউ খেতে না পেলে প্রশাসনকে খবর দিন।

```