Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ডরেঙ্গে নেহি, লড়েঙ্গে, করোনা নিয়ে মোদীকে বললেন মমতা

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে শুক্রবার ভিডিও কনফারেন্স করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সাংবাদিক বৈঠক করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনি প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়

ডরেঙ্গে নেহি, লড়েঙ্গে, করোনা নিয়ে মোদীকে বললেন মমতা

শেষ আপডেট: 20 March 2020 13:31

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে শুক্রবার ভিডিও কনফারেন্স করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সাংবাদিক বৈঠক করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনি প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন, এই সময়ে ভয় না পেয়ে সতর্ক থেকে লড়তে হবে। এদিন মমতা বলেন, “আমি আমার ভাষায় বলেছি, ডরেঙ্গে নেহি, লড়েঙ্গে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমরা সাতটা  ল্যাবের কথা বলেছি। আমাদের কথা তিনি নোট করেছেন। তিনি যে কথা বলেছেন, সেটা আমরা অনেক আগেই করে নিয়েছি। আমি বৈঠকে বলেছি আন্তর্জাতিক বিমান বন্ধ করে দিন। সেটাই সব থেকে বড় সমস্যা। সবার আগে সেটা বন্ধ করতে হবে। মহারাষ্ট্র, তেলেঙ্গানাও বিমান বন্ধ করতে বলেছে।” এই সময়ে যতটা সম্ভব মানুষকে বাইরে বেরোতে বারণ করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। ২২ মার্চ রবিবার, জনতা কার্ফু পালনের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই পরিস্থিতিতে প্রান্তিক মানুষ অর্থাৎ অসংগঠিতক্ষেত্রে কর্মরত মানুষদের জন্য যাতে কেন্দ্র পদক্ষেপ করে সে ব্যাপারেও নবান্নের তরফে দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “অসংগঠিত ক্ষেত্রের মানুষের জন্য কিছু করতে বলেছি। আমরা যা করেছি সেই কথা আমরা জানিয়েছি। যেহেতু মানুষ বাইরে বেরোতে পারছেন না । তাই মানুষকে বাড়তি খাদ্য সামগ্রী দেওয়ার বিষয়েও উদ্যোগ নিতে হবে। আমরা ছাড়াও পাঞ্জাব এই কথা বলেছে।” সতর্কতার বিষয়ে মুখ্যমন্ত্রী আরও একবার আবেদন জানিয়ে বলেন, “যদি আমার নিজের রোগ হয় তাহলে আমি নিজেকেও সরিয়ে রাখতাম। সেই ভাবে আমাদের সবাইকে সরিয়ে রাখতে হবে। সব ধর্মীয় প্রতিষ্ঠান বলবো, দয়াকরে এক জায়গায় মিলিত হবেন না। এটা আমাদের রাজনৈতিক লড়াই না। এটা রোগের বিরুদ্ধে যুদ্ধ।”

```