Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

ডেঙ্গি: সাবধান! বাংলাদেশের মশা বর্ডার পেরিয়ে আসতে পারে এখানে, বললেন মমতা

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। তাই পশ্চিববঙ্গের মানুষকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নজরুল মঞ্চে ‘সবুজ বাঁচাও সবুজ জাগাও, সবুজের মাঝে পরিবেশ বাঁচাও’  অনুষ্ঠানে মুখ্যমন্

ডেঙ্গি: সাবধান! বাংলাদেশের মশা বর্ডার পেরিয়ে আসতে পারে এখানে, বললেন মমতা

শেষ আপডেট: 1 August 2019 12:39

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। তাই পশ্চিববঙ্গের মানুষকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নজরুল মঞ্চে ‘সবুজ বাঁচাও সবুজ জাগাও, সবুজের মাঝে পরিবেশ বাঁচাও’  অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “ববি (ফিরহাদ হাকিম) বলছিল বাংলাদেশে ডেঙ্গি হচ্ছে। আমাদেরও কিন্তু সতর্ক হতে হবে।” এরপর কী ভাবে মশা সীমানা পেরিয়ে কামড়ে দিতে পারে সে কথা বলেন মমতা। তাঁর কথায়, “বাংলাদেশ আর আমাদের এক বর্ডার। সেখান দিয়ে মশা ঢুকতে পারে। বাংলাদেশে কামড় দিয়ে মশা ভারতে চলে আসতে পারে আবার এখানে কামড়ে ওখানে চলে যেতে পারে। এ পার বাংলায় কামড়ে ও পার বাংলায় চলে যেতে পারে, আবার ও পার বাংলায় কামড়ে এ পার বাংলায় চলে আসতে পারে।” ২০১৭ সালে বসিরহাট, বাদুড়িয়ায় ডেঙ্গি কার্যত মহামারির আকার নিয়েছিল। বহু মানুষের মৃত্যু হয়েছিল সে সময়ে। তখনও মুখ্যমন্ত্রী বলেছিলেন, “ওগুলো সব বাংলাদেশের মশা। বর্ডার পেরিয়ে এসে কামড়াচ্ছে। আবার ফিরে যাচ্ছে।” উনিশেও সে ব্যাপারে সতর্ক করে দিলেন। দূষণ নিয়েও চিন্তিত মুখ্যমন্ত্রী। এ দিনের অনুষ্ঠান থেকে দূষণ রুখতে একাধিক কর্মসূচি ঘোষণা করেন তিনি। বলেন, “উত্তর বঙ্গে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে নেই। এই যে জলোছ্বাস, ফণী, ফণা, সুনামি— এ  সবটাই দূষণের জন্য।” শব্দ দূষণ রুখতে অ্যাম্বুলেন্সের হর্ন নিয়ন্ত্রণ করার কথা বলেন মমতা। তাঁর কথায়, “একটা অ্যাম্বুলেন্স আওয়াজ করে ৪০০-৫০০ (পড়ুন ডেসিবল)। এটাকে ৬০-এ বেঁধে দেওয়া হোক।  অ্যাম্বুলেন্স নিশচয়ই হর্ন বাজাবে। কিন্তু এরা তো দেখি ইচ্ছে মতো বাজায়। দমকলের থেকে বেশি বাজায়। অনেক সময়ে পেশেন্ট থাকে না, তা-ও দেখি হর্ন বাজাচ্ছে। গায়ের উপর দিয়ে চলে যায়!” জল সংরক্ষণের বার্তাও দেন মুখ্যমন্ত্রী। ভারতের একাধিক রাজ্যে জলসংকটের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “ছোট ছোট চুনোপুটি খাল বিল নদী থেকেই গঙ্গা তৈরি হয়। অন্য নদী তৈরি হয়। এমনিতেই বাংলা নদীমাতৃকার দেশ।” দুর্গাপুজোগুলিকে ব্যাবহার করে কী ভাবে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা যায়, সরকারের আধিকারিকদের সে ব্যাপারটিও দেখতে বলেন মুখ্যমন্ত্রী। বনমন্ত্রী ব্রাত্য বসুকে বলেন, “তোমরা বনদফতরের পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে গাছ দাও। ওগুলো লাগালে সৌন্দর্যায়নও হবে আবার পরিবেশও বাঁচবে।”

```