Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

অরূপ বিশ্বাস বকুনি খেলেন দিদির কাছে, রেয়াত পেলেন না সুব্রত-মলয়ও, কীসের ইঙ্গিত!

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় বুলবুলের ধাক্কায় দক্ষিণবঙ্গে ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ওই বৈঠকে উপস্থিত মন্ত্রী-আমলাদের সামনে পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসে

অরূপ বিশ্বাস বকুনি খেলেন দিদির কাছে, রেয়াত পেলেন না সুব্রত-মলয়ও, কীসের ইঙ্গিত!

শেষ আপডেট: 14 November 2019 15:01

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় বুলবুলের ধাক্কায় দক্ষিণবঙ্গে ক্ষয়ক্ষতির পর্যালোচনা করতে বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ওই বৈঠকে উপস্থিত মন্ত্রী-আমলাদের সামনে পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। একই ভাবে আইনমন্ত্রী মলয় ঘটক ও পঞ্চায়েত দফতরের কাজকর্ম নিয়ে অসন্তোষ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর মন্ত্রিসভার একাধিক সদস্য ঘরোয়া আলোচনায় জানান, ঘূর্ণিঝড়ের ধাক্কায় ক্ষয়ক্ষতির পর্যালোচনার জন্য এদিন মিটিং ডাকা হয়েছিল ঠিকই। কিন্তু এ ধরনের মিটিংয়ে যেহেতু মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে সব পদস্থ আমলা ও বিভিন্ন দফতরের মন্ত্রীরা উপস্থিত থাকেন তাই আলোচনায় অন্য বিষয়ও উঠে আসে। এদিনও তাই হয়েছিল। বৈঠকের শেষ দিকে পূর্ত দফতরের কাজের প্রসঙ্গ ওঠে। কার্শিয়ঙে একটি সার্কিট হাউজ রয়েছে। তা সত্ত্বেও পূ্র্ত দফতর সেখানে নতুন একটি সার্কিট হাউজ বানানোর জন্য দরপত্র ডেকেছে। তা নিয়েই মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এসব চলবে না। ওই সার্কিট হাউজ কি বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হবে? প্রসঙ্গত, সরকারের অহেতুক খরচ কমানোর জন্য মুখ্যমন্ত্রী এখন যারপরনাই চেষ্টা করছেন। সেই কারণে সম্প্রতি অর্থ দফতর থেকে নোটিস দিয়ে বলা হয়েছে, এক কোটি টাকার বেশি মূল্যের কাজ করাতে গেলে অর্থদফতরের ছাড়পত্র নিতে হবে। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মন্ত্রিসভার সদস্যের কথায়, এ ব্যাপারে সন্দেহ নেই যে লোকসভা ভোটে সাফল্যের স্বাদ পেয়ে বিজেপি বাংলায় রাজনৈতিক প্রভাব আরও বাড়াতে চাইছে। হতে পারে সে জন্য কেন্দ্র ক্রমশ আর্থিক ভাবে অসহযোগিতার পথে হাঁটবে। এমনিতে একুশের ভোটের আগে আগামী বছরের ডিসেম্বর-জানুয়ারি মাস পর্যন্ত কাজ করার সুযোগ রয়েছে নবান্নের। তার পর ভোটের দামামা বেজে যাবে। মুখ্যমন্ত্রী চাইছেন, এই এক বছর বাজে খরচ কমিয়ে কাজের কাজ যাতে করে বিভিন্ন দফতর। হতে পারে সেই কারণেই পূর্ত দফতরের কাজে চটেছেন। সূত্রের খবর, এদিনের বৈঠকে পঞ্চায়েত দফতরের কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তা ছাড়া আইনমন্ত্রী মলয় ঘটকের উদ্দেশে বলেন, এতো মামলা জমে রয়েছে কেন? ব্যাপারটা দেখুন। মুখ্যমন্ত্রীর এসব কথা আবার নতুন জল্পনা ও কৌতূহল উস্কে দিয়েছে বাংলায় শাসক দলের অন্দরে। গত সপ্তাহ তিনেক ধরে তৃণমূলের মধ্যে জল্পনা চলছিল যে মন্ত্রিসভায় বড় রদবদল করতে পারেন মুখ্যমন্ত্রী। মাঝে কয়েকদিন বুলবুলের জন্য সেই জল্পনা চাপা পড়ে গিয়েছিল। এ দিনের বৈঠকের পর অনেকে মনে করছেন, তা হলে কি পূর্ত, পঞ্চায়েত, আইন দফতরে নতুন মুখ আনার কথা ভাবছেন মুখ্যমন্ত্রী? এ দিন কি তার ক্ষেত্রে প্রস্তুত হল। এ দিনের বৈঠকের ব্যাপারে পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসের প্রতিক্রিয়া জানতে দ্য ওয়াল-এর তরফে তাঁকে ফোন করা হয়েছিল। কিন্তু তিনি ফোন ধরেননি। অরূপবাবু তাঁর প্রতিক্রিয়া জানালে প্রতিবেদনে আপডেট করা হবে।

```