Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মোদীর পাল্টা দিদির সভা হুগলিতে, ২৪-এ একই মাঠে সমাবেশ তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো: মাস খানেক আগে একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব! ভোট যত এগিয়ে আসছে সেই পারদ যেন আরও চড়ছে। ২২ তারিখ হুগলিতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডানলপের যে ম

মোদীর পাল্টা দিদির সভা হুগলিতে, ২৪-এ একই মাঠে সমাবেশ তৃণমূলের

শেষ আপডেট: 17 February 2021 06:54

দ্য ওয়াল ব্যুরো: মাস খানেক আগে একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব! ভোট যত এগিয়ে আসছে সেই পারদ যেন আরও চড়ছে। ২২ তারিখ হুগলিতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডানলপের যে মাঠে মোদী সভা করবেন ২৪ তারিখ একই মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলের নেতারা সেই মাঠ পরিদর্শনে গিয়েছেন। এমনিতেই হুগলি নিয়ে চাপে তৃণমূল। লোকসভা ভোটে জেলায় একটি আসন জিতেছে বিজেপি। আরামবাগ আসন সুতোর ব্যবধানে জিতেছে শাসকদল। তার উপর দলের মধ্যে গোষ্ঠী কোন্দলও ব্যাপক। পুজোর আগে এমন অবস্থা হয় যে পঞ্চমীর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে হুগলির নেতাদের ডেকে পাঠানো হয়। ফোনে লাউড স্পিকারে কথা বলেন দিদি। মমতা তাঁদের বলেন, এবার থেকে আমিই হুগলির সংগঠন দেখব। কিন্তু এর মাঝে অনেক জল গড়িয়ে গেছে। সিঙ্গুরে বেচারাম মান্না বনাম প্রবীণ বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কোন্দল আরও চড়া দাগে উঠেছে। উত্তরপাড়ার বিধায়ক তথা মমতার ৪২ বছরের পরিচিত প্রাক্তন সাংবাদিক প্রবীর ঘোষাল বিজেপিতে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে মোদীর পাল্টা সভা করতে হুগলিতে যাচ্ছেন মমতা।

```