Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বাংলার জন্য দুটো ‘মিষ্টি খবর’ মমতার, উইপ্রো আর মাইক্রোসফট আসছে

দ্য ওয়াল ব্যুরো: বাংলার জন্য দুটি সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক, কলকাতায় ৫০ একর জমিতে তথ্য প্রযুক্তি হাব গড়ে তুলবে আজিম প্রেমজি-র সংস্থা উইপ্রো। দুই, বাংলায় একটি ই-কমার্স কেন্দ্র তৈরি করবে তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ

বাংলার জন্য দুটো ‘মিষ্টি খবর’ মমতার, উইপ্রো আর মাইক্রোসফট আসছে

শেষ আপডেট: 1 August 2019 14:40

দ্য ওয়াল ব্যুরো: বাংলার জন্য দুটি সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক, কলকাতায় ৫০ একর জমিতে তথ্য প্রযুক্তি হাব গড়ে তুলবে আজিম প্রেমজি-র সংস্থা উইপ্রো। দুই, বাংলায় একটি ই-কমার্স কেন্দ্র তৈরি করবে তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট। ই কর্মাস প্রোজেক্টের জন্য উপকৃত হতে পারেন বিপুল সংখ্যক তাঁতি। কদিন আগেই বাইপাসের উপকন্ঠে চর্মনগরী থেকে কর্মদিগন্ত প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সে দিন তিনি জানিয়েছিলেন, বানতলায় আশি হাজার কোটি টাকার লগ্নি হবে। তার ফলে ৫ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সবুজ বাঁচাওয়ের ডাক দিয়ে বৃহস্পতিবার কলকাতায় পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। তার পর পরিবেশ বাঁচানোর অভিযান নিয়ে নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে দীর্ঘ বক্তৃতা দেন তিনি। একেবারে শেষ দিকে এসে তিনি বলেন, “বাংলার জন্য দুটি মিষ্টি খবর আছে।” মুখ্যমন্ত্রী জানান, তথ্য প্রযুক্তি হাব গড়ার জন্য সরকার একশ একর জমি চিহ্নিত করেছে। তার মধ্যে থেকে ৫০ একর জমি চাইছে উইপ্রো। তিনি আরও জানান, মাইক্রোসফট যে ই-কমার্স প্রোজেক্ট তৈরি করে করছে তার ফলে তন্তুবায় শিল্পের সঙ্গে জড়িত ৬ লক্ষ মানুষের উপকার হবে। তাঁতিদের আয় ২৫ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। অনেকের মতে, সরকারের দ্বিতীয় মেয়াদে বাংলায় নতুন শিল্প স্থাপনের জন্য মুখ্যমন্ত্রী যে একান্ত ভাবে আগ্রহী ইদানীং তাঁর কাজকর্মে বোঝা যাচ্ছে। মুখ্যমন্ত্রী চাইছেন, মানুষের মধ্যে আশা জাগাতে। সেই কারণে নতুন ঘোষণা করতেও দেরি করছেন না। সম্প্রতি বানতলাতে গিয়ে ১১টি নতুন প্রজেক্টের জন্য জমির কাগজ শিল্প সংস্থার হাতে তুলে দেন মমতা। সে দিন তিনি জানিয়েছিলেন, যাঁদের জমির কাগজ দেওয়া হলো, তাঁদের মধ্যে যেমন এ রাজ্যের লোক রয়েছে, তেমনই অনেকে কানপুর থেকেও এসেছেন। তাঁরা এ রাজ্যে লগ্নি করার উৎসাহ দেখিয়েছিলেন। তাই এই জমি তাঁদের দেওয়া হয়েছে। এ ছাড়া ১৮৭টি নতুন ট্যানারির জন্য জমিও বরাদ্দ করা হয়েছে সেখানে। বানতলায় আটটি লেদার গুর্ডস পার্কের উদ্বোধন করেছেন মমতা। এ ছাড়াও মাইক্রো ট্রেনার্স হাব ও চর্ম শিল্পে ট্রেনিং সেন্টারেরও উদ্বোধন করেছেন তিনি। তাঁর কথায়, “সারা দেশে যখন কর্মসংস্থান হচ্ছে না, তখন বাংলা অনেকটাই এগিয়ে যাচ্ছে। দেশে ২ কোটি মানুষের চাকরি গেছে। আমরা এখানে ৪০ শতাংশ বেকারত্ব দূর করতে পেরেছি।”

```