Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ভোট মেশিনে কারচুপি করতে ওরা কোম্পানি লাগিয়েছে, রুখুন আপনারা: কোর কমিটিতে মমতা

দ্য ওয়াল ব্যুরো: এ সপ্তাহের মাঝামাঝি কিংবা সামনের সপ্তাহের শুরুতেই হয়তো লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। তাই ভোটের আগে দিশা দিতে সোমবার দলের শেষ কোর কমিটির বৈঠক ডেকেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নজরুল মঞ্চের

ভোট মেশিনে কারচুপি করতে ওরা কোম্পানি লাগিয়েছে, রুখুন আপনারা: কোর কমিটিতে মমতা

শেষ আপডেট: 25 February 2019 09:16

দ্য ওয়াল ব্যুরো: এ সপ্তাহের মাঝামাঝি কিংবা সামনের সপ্তাহের শুরুতেই হয়তো লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। তাই ভোটের আগে দিশা দিতে সোমবার দলের শেষ কোর কমিটির বৈঠক ডেকেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর নজরুল মঞ্চের সেই বৈঠক থেকেই মারাত্মক আশঙ্কা প্রকাশ করলেন মমতা। সেই সঙ্গে তুললেন সাংঘাতিক অভিযোগও। মমতা এ দিন বলেন, “ওরা (পড়ুন বিজেপি) ইভিএম এবং ভিভি প্যাট ম্যানিপুলেট করার চেষ্টা করবে।” সেই সঙ্গে দিদির অভিযোগ, “আমাদের কাছে খবর আছে ওরা শুধু বাংলার জন্যই একটি সংস্থাকে এ সব করার জন্য ঠিক করেছে।” এর পরেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মমতা বলেন, “ওই যে বলছে না বাইশটা পাব, চব্বিশটা পাব, এই জন্যই বলছে। পাওয়াবো ভাল করে!” নজরুল মঞ্চ থেকেই নেতাদের সতর্ক করে দিয়ে তৃণমূলনেত্রী বলেন, “কাউন্টিং-এ তাঁদের পাঠান, যাঁরা শুধু ইভিএম নয়, ভিভি প্যাটের বিষয়টা বোঝেন।” বক্তৃতা দিতে দিতেই দিদি এ ব্যাপারে দলীয় নেতাদের ট্রেনিং-এর জন্য একটি কমিটি গড়ে দেন। তিন সদস্যের ওই কমিটিতে থাকবেন দীনেশ ত্রিবেদী, সৌগত রায় এবং পার্থ চট্টোপাধ্যায়। জেলা নেতাদের উদ্দেশে মমতা বলেন, বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এঁরা তৃণমূল ভবনে থাকবেন। জেলা সভাপতিরা এসে যেন ট্রেনিং নিয়ে যান। নিঃসন্দেহে ভোটের আগে এমন আশঙ্কা এবং অভিযোগ তোলা মানে তা গিয়ে ধাক্কা মারবে নয়াদিল্লির জাতীয় নির্বাচন কমিশনের দফতরেও। কারণ লোকসভা ভোট করাবে জাতীয় নির্বাচন কমিশনই। প্রসঙ্গত, গুজরাতের বিধানসভা নির্বাচনে অল্প ব্যবধানে বিজেপি-র জয়ের পর ইভিএম কারচুপি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন দিদি। এ দিন ফের একবার সেই কথাই বললেন। তবে আগের থেকে অনেক জোরালো ভাষায় ও ভঙ্গিতে। বিজেপি এ বার পাখির চোখ করেছে বাংলাকে। ২৩,২৪টি আসনের টার্গেটের কথা ক’দিন আগে পর্যন্ত বললেও গেরুয়া শিবির এখন আরও বড় স্বপ্ন দেখতে শুরু করেছে। শনিবার একটি সর্বভারতীয় হিন্দি চ্যানেলের অনুষ্ঠানে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, “বাংলা থেকে এ বার ৩০ জন বিজেপি-র সাংসদ পার্লামেন্টে যাবেন।” অতীতে বাম জমানাতেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সায়েন্টিফিক রিগিং-এর অভিযোগ তুলেছেন। কিন্তু সে সময় যা বলতেন সবই ভোটের ফল ঘোষণার পর। এ বার ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই মমতার এই অভিযোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। বিজেপি অবশ্য মমতার এই বক্তব্যের অন্য ব্যাখ্যা করছে। একদা তৃণমূলের সেকেন্ড ম্যান তথা আজকের বিজেপি নেতা মুকুল রায় বলেন, “মমতা ভয় পেয়েছেন। তাই এ সব বলছেন। ফলপ্রকাশের পর যখন বিজেপি-র আসন সত্যি সত্যিই ওই জায়গায় যাবে, তখন উনি বলবেন, ‘আগেই তো বলেছিলাম ওরা কারচুপি করবে’। তাই এত আগে থেকেই কাঁদুনিটা গেয়ে রাখলেন।” আরও পড়ুন- https://thewall.in/news-state-mamata-banerjee-tries-hard-to-inspire-party-workers-in-core-committee-meeting/

```