Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পুলিশের পোশাক পরে পুলিশ লাইনের সামনেই ‘রাহাজানি’ মালদহে

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ লাইনের সামনে পুলিশের পোশাক পরে এক প্রৌঢ়ার থেকে কৌশলে গয়না ছিনতাই করে নিল তিন দুষ্কৃতী। মালদহ শহরের অভিরামপুর এলাকাযর ঘটনা। অভিযোগ হতেই ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মালদহ শহরের গৌড় রোডের বাসিন্দা শ

পুলিশের পোশাক পরে পুলিশ লাইনের সামনেই ‘রাহাজানি’ মালদহে

শেষ আপডেট: 11 February 2020 09:09

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ লাইনের সামনে পুলিশের পোশাক পরে এক প্রৌঢ়ার থেকে কৌশলে গয়না ছিনতাই করে নিল তিন দুষ্কৃতী। মালদহ শহরের অভিরামপুর এলাকাযর ঘটনা। অভিযোগ হতেই ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মালদহ শহরের গৌড় রোডের বাসিন্দা শ্যামলী দাসের গয়না কৌশলে ছিনতাই করেছে ওই দুষ্কৃতীরা। এজন্য তারা হাতসাফাই ‘বিদ্যা’ প্রয়োগ করে। তিনি জানিয়েছেন, আজ সকালে একটি টোটো গাড়িতে চড়ে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় পুলিশ লাইনের সামনে পুলিশের পোশাক পরা তিন ব্যক্তি তাঁর পথ আটকায়। তাঁরা বলেন, শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গিয়েছে। তাঁরা পরামর্শ দেন যাতে তিনি তাঁর গয়নাগুলো খুলে একটি কাগজে ভরে নেন। ওই পুলিশকর্মীরাই তাঁর গয়নাগুলো একটি কাগজে মুড়ে তাঁকে ফেরত দিয়ে দেয়। বাড়িতে ফিরে তিনি কাগজের প্যাকেট খুলে দেখেন যে তার ভিতরে আসল গয়না কিছু নেই, রয়েছে প্লাস্টিকের চুড়ি। তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে। দুষ্কৃতীরা পুলিশের পোশাক পরে এই ঘটনা ঘটানোয় শহরের লোকজন উদ্বিগ্ন। প্রতারিতা ওই মহিলা ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। তাঁরা দুষ্কৃতীদের ধরার চেষ্টা করার পাশাপাশি গয়নাগুলো উদ্ধার করারও চেষ্টা করছেন।

```