Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইন করুন বাংলায় প্রতিবাদ করা যাবে না, পার্শ্ব শিক্ষকদের পুলিশের মার নিয়ে মমতাকে কটাক্ষ অধীরের

দ্য ওয়াল ব্যুরো: পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে পুলিশি 'আক্রমণ' নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরী। রবিবার বহরমপুরে জেলা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস দফতরে সাংবাদিক সম্মেলন করে এই

আইন করুন বাংলায় প্রতিবাদ করা যাবে না, পার্শ্ব শিক্ষকদের পুলিশের মার নিয়ে মমতাকে কটাক্ষ অধীরের

শেষ আপডেট: 18 August 2019 10:17

দ্য ওয়াল ব্যুরো: পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে পুলিশি 'আক্রমণ' নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরী। রবিবার বহরমপুরে জেলা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস দফতরে সাংবাদিক সম্মেলন করে এই ডাকাবুকো কংগ্রেস নেতা বলেন, "সামনেই বিধানসভার অধিবেশন শুরু হবে। মুখ্যমন্ত্রী একটা আইন বিল এনে আইন করে দিন যে, এই বাংলায় তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না।" বহরমপুরের পাঁচ বারের সাংসদ এ দিন বলেন, "দ্বিতীয়বার তৃণমূলে সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষক সমাজের উপর আক্রমণ নামিয়ে এনেছে। তাঁরা তো সম কাজে সম বেতনের দাবি করছেন। এটা তো সুপ্রিম কোর্টের বক্তব্য। সেখানে মুখ্যমন্ত্রীর পুলিশ গিয়ে শিক্ষিকাদের মারছে, শ্লীলতাহানি করছে।" বাংলায় শিক্ষার মান ক্রমশ কমছে বলেও মন্তব্য করেন প্রাক্তন রেল প্রতিমন্ত্রী। তিনি বলেন, "বাংলায় শিক্ষার মান যদি উর্দ্ধমূখী হতো, তাহলে এ রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাওয়ার ঢল নামত না।" সমকাজে সম বেতন, স্থায়ীকরণ-সহ একাধিক দাবি নিয়ে শুক্রবার থেকে আন্দোলন শুরু করেছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। ওই দিন বিরাট জমায়েত নিয়ে মিছিল যায় বিকাশ ভবনের দিকে। পরিকল্পনা ছিল, শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার। কিন্তু সে দিন শিক্ষামন্ত্রী সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য দফতরে ছিলেন না। তাঁরা অবস্থান শুরু করে ওই তল্লাটেই। কিন্তু উঠিয়ে দেয় পুলিশ। ধর্মতলা ঘুরে আন্দোলনকারীরা যান ব্যারাকপুরে। সেখান থেকেও তাঁদের সরিয়ে দেয় প্রশাসন। তারপর তাঁরা যান কল্যাণীতে। সেখানেই শনিবার সন্ধেবেলা, আলো নিভিয়ে পার্শ্ব শিক্ষকদের বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে একাংশের পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, মহিলাদের পোশাক ছিঁড়ে দিয়েছে পুরুষ পুলিশ। ওই ঘটনা নিয়ে শনিবার রাত থেকে তপ্ত রাজ্য রাজনীতি। রবিবার ফের অবস্থান শুরু করেছেন তাঁরা। পুলিশের মারধরের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ক্রমশ যখন নাগরিক সমর্থন পেতে শুরু করেছেন পার্শ্ব শিক্ষকরা, তখন তৃণমূল বিরোধী ক্ষোভকে আরও খানিকটা উস্কে দিলেন অধীর।

```