Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

গণপিটুনি রুখতে বিল পাশ বিধানসভায়, মমতা বললেন, দেশে বাংলাই প্রথম

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিধানসভায় পাশ হল গণপিটুনি প্রতিরোধ বিল। এই সপ্তাহের গোড়াতেই বিল পেশ হয়েছিল বিধানসভায়। এ দিন এই বিলের উপর বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যখনই দেশ অস্থির অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে, বাংলা বড়

গণপিটুনি রুখতে বিল পাশ বিধানসভায়, মমতা বললেন, দেশে বাংলাই প্রথম

শেষ আপডেট: 30 August 2019 12:35

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিধানসভায় পাশ হল গণপিটুনি প্রতিরোধ বিল। এই সপ্তাহের গোড়াতেই বিল পেশ হয়েছিল বিধানসভায়। এ দিন এই বিলের উপর বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যখনই দেশ অস্থির অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে, বাংলা বড় ভূমিকা নিয়েছে। কোনও রাজ্য করেনি বলে আমরা করব না এটা হতে পারে না।” তিনি আরও বলেন, “আমি মনে করি না দেশের কোনও মানুষ গণপিটুনিকে সমর্থন করেন। আমার হাতে লাঠি আছে মানেই আমি লাঠি পেটা করব, এটা হতে পারে না। কখনও ছেলেধরা, কখনও ধর্মীয় উস্কানি- লিঞ্চিং নিয়ে দেশে যা হচ্ছে তাতে একটা অভিধান হয়ে যাবে।” বাড়তে থাকা গণপিটুনির ঘটনায় একটি জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে। তখন কেন্দ্রের তরফে দেশের শীর্ষ আদালতে বলা হয়, আইন-শৃঙ্খলা রাজ্যের ব্যাপার। গণপিটুনি রুখতে রাজ্যগুলিই ব্যবস্থা নিক। সেই সময়ে সুপ্রিম কোর্ট বলে, রাজ্যগুলিকে আইন আনতে। এর আগে রাজস্থানের অশোক গেহলট সরকার বিল আনে। কিন্তু প্রক্রিয়াগত ত্রুটির জন্য তা পাশ করা যায়নি। এ দিন সে ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, “রাজস্থান সরকার বিল এনে তা পাশ করাতে পারেনি। রাজ্যপালের থেকে অনুমতি না নিয়েই বিধানসভায় বিল এনেছিল। কিন্তু আমরা সব নিয়মকানুন মেনে বিল এনেছি।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেন্দ্রের আইন থাকলে আমরা সেই মতো ব্যবস্থা নিতাম। এই আইন আনা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশেই।” পেহলু খান থেকে আফরাজুল—রাজস্থানে গত কয়েক বছরে একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছে। যদিও সেই সময়ে রাজস্থানে ছিল বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী ছিলেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া। কংগ্রেস সরকার আসার পরই এই বিল আনা হয় বিধানসভায়। কিন্তু তা পাশ করানো যায়নি। দেশের মধ্যে বাংলাই প্রথম রাজ্য, যেখানে গণপিটুনি প্রতিরোধ বিল পাশ হল। এ সপ্তাহের গোড়াতেই গণপিটুনি প্রতিরোধ বিল ২০১৯ বিধানসভায় পেশ করেছিল সরকার। তখনই বলা হয়, শুক্রবার বিলটি নিয়ে আলোচনা হবে ও তা পাশ করানো হবে। ওই বিলে বলা ছিল যে, গণপিটুনির ঘটনায় কারও মৃত্যু হলে অভিযুক্তদের কঠোরতম শাস্তি হবে। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডও হতে পারে। কিন্তু শুক্রবার বিধানসভা অধিবেশন বসতেই সরকার জানায়, আগের বিলটিতে কিছু ভুল-ত্রুটি রয়েছে। তা সংশোধন করে নতুন ভাবে বিলটি পেশ করা হবে। আগের বিলের সঙ্গে তুলনা করে দেখা যায়, নতুন বিলে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরও কড়া হয় এই আইন। বহুদিন ধরেই গণপিটুনির সংস্কৃতির বিরুদ্ধে সরব মমতা। বারবার এই সমস্ত ঘটনায় অভিযোগের আঙুল তুলেছেন হিন্দুত্ববাদীদের দিকে। এ দিনও বিজেপি বা আরএসএস-এর নাম না করলেও, ইঙ্গিত করেন সে দিকেই।

```