Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সিউড়ি-বহরমপুর রাস্তা বেহাল, জমা জলে মাছ ছেড়ে ও ছিপ ফেলে প্রতিবাদ মহম্মদবাজারে

দ্য ওয়াল ব্যুরো: প্রশাসনের বিভিন্ন স্তরে দীর্ঘ দিন ধরে দরবার করে কোনও লাভ হয়নি। তাই রাস্তার জমা জলে মাছ ছেড়ে ও সেখানে ছিপ ফেলে প্রতিবাদ জানালেন বীরভূমের মহম্মদবাজার এলাকার মানুষজন। স্থানীয় বিজেপি নেতৃত্বের মদতেই এই বিক্ষোভ হয়েছে বলে এলাকা

সিউড়ি-বহরমপুর রাস্তা বেহাল, জমা জলে মাছ ছেড়ে ও ছিপ ফেলে প্রতিবাদ মহম্মদবাজারে

শেষ আপডেট: 24 June 2020 10:10

দ্য ওয়াল ব্যুরো: প্রশাসনের বিভিন্ন স্তরে দীর্ঘ দিন ধরে দরবার করে কোনও লাভ হয়নি। তাই রাস্তার জমা জলে মাছ ছেড়ে ও সেখানে ছিপ ফেলে প্রতিবাদ জানালেন বীরভূমের মহম্মদবাজার এলাকার মানুষজন। স্থানীয় বিজেপি নেতৃত্বের মদতেই এই বিক্ষোভ হয়েছে বলে এলাকা সূত্রে জানা গেছে। সিউড়ি থেকে বহরমপুর যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। মহম্মদবাজার এলাকার রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ। গত এক মাস ধরে প্রাকবর্ষা ও বর্ষার বৃষ্টিতে খানাখন্দে ভরা রাস্তা জলে ভরে বিপজ্জনক আকার ধারণ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এর ফলে প্রায়শই নানা ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এলাকার মানুষজনের অভিযোগ, সব দেখেও নির্বিকার প্রশাসন। এলাকার লোকজন জানিয়েছেন, এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রী, ডাক্তার, নার্স থেকে প্রশাসনিক কর্তারা এমনকি নেতা-মন্ত্রীরাও যাতায়াত করেন। রোগীদের নিয়ে যাওয়ার জন্যও এই রাস্তা ব্যবহার করতে হয়। তা সত্ত্বেও বীরভূমের আঙ্গারগড়িয়া বাস স্ট্যান্ডের দুর্দশা কেউ দেখতে পান না। তাই এলাকার মানুষজন ক্ষোভে ফুঁসছিলেন বেশ কিছুদিন ধরে। বুধবার তারই প্রকাশ দেখা গেল একেবারে অন্যরকম ভাবে। রাস্তা মেরামতের দাবিতে আঙ্গারগড়িয়া বাস স্ট্যান্ডের সামনের রাস্তায় তৈরি হওয়া গর্তে এলাকার মানুষজন মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন। এটি মহম্মদবাজার থেকে সাঁইথিয়া যাওয়ারও রাস্তা। স্থানীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের দীর্ঘদিনের অভিযোগ, এই রাস্তায় কোনও মেরামতি হয় না। রাস্তাটি জায়গায় জায়গায় কার্যত পুকুরের আকার নিয়েছে। এক মাস ধরে চলা বৃষ্টিতে তা চলার অযোগ্য হয়ে গেছে। তাই মাছ ছেড়ে তাতে ছিপ ও জাল ফেলে প্রতিবাদ করেন এলাকার লোকজন। রাস্তা সারাইয়ের দাবিও করেন। বীরভূমের বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল এদিন বলেন, “এলাকার রাস্তাটি দীর্ঘ দিন ধরে অত্যন্ত বেহাল। এই কারণের জন্য এলাকার বাসিন্দারা ওখানে বিক্ষোভ দেখিয়েছেন। সেখানে আমাদের দলের কর্মীরাও উপস্থিত ছিলেন।” আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা দেখছি। শীঘ্রই ওই রাস্তা সারানো হবে।” তবে তাতে চিঁড়ে ভিজছে না। এলাকার লোকজন একথা শুনে বলেন, আগেও বহু বার এই আশ্বাস দেওয়া হয়েছে তবে তাতে কাজের কাজ কিছুই হয়নি। মহম্মদবাজার ব্লকের বিডিও আশিস মণ্ডল বলেন “এবিষয়ে আমাকে কেউ কিছু জানাননি। একদল মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। আমরা সংবাদমাধ্যম থেকে সেকথা জানতে পেরছি। তবে বিষয়টি আমরা দেখছি।”

```