Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সংসার সামলাতে হয়েছে, সেই সঙ্গে রাজনীতি, অনেক কষ্ট করেছি: মুখ্যমন্ত্রীর বক্তৃতার লাইভ হাইলাইটস

দ্য ওয়াল ব্যুরো: সামনেই বিধানসভা নির্বাচন। কিছুদিন আগেই হিন্দিভাষীদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁদের দাবিদাওয়া শুনেছিলেন। বৃহস্পতিবার তফসিলি জাতি-উপজাতিদের সঙ্গে বৈঠক করতে দেখা গেল তাঁকে। সেখানে মুখ্যমন্

সংসার সামলাতে হয়েছে, সেই সঙ্গে রাজনীতি, অনেক কষ্ট করেছি: মুখ্যমন্ত্রীর বক্তৃতার লাইভ হাইলাইটস

শেষ আপডেট: 4 February 2021 12:14

দ্য ওয়াল ব্যুরো: সামনেই বিধানসভা নির্বাচন। কিছুদিন আগেই হিন্দিভাষীদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁদের দাবিদাওয়া শুনেছিলেন। বৃহস্পতিবার তফসিলি জাতি-উপজাতিদের সঙ্গে বৈঠক করতে দেখা গেল তাঁকে। সেখানে মুখ্যমন্ত্রীর বক্তৃতার লাইভ হাইলাইটস-
  • ভগবানও সব পারে না। ক'দিন পরে নির্বাচন। এখনও এত এই চাই ওই চাই।
  • একটা পরিবার রেশন পাচ্ছে, শিক্ষা পাচ্ছে, সাইকেল পাচ্ছে। কী পাচ্ছে না? তার পরেও চাই?
  • আমাকে ধমকে চমকে কিছু করা যাবে না।
  • ইন্ডিভিজুয়াল যদি কেউ কেউ এসে এই দিতে হবে ওই দিতে হবে বলে আমি পারব না। তাতে যদি আপনারা আমাদের ভোট না দেন যান দিতে হবে না। আমাদের যারা দেবেন তাতেই সরকার হয়ে যাবে।
  • আমায় দাদাকে দেখতে হয়েছে। নাহলে সংসারটা ভেসে যেতো। তারসঙ্গে রাজনীতিও করেছি। মাকে কাজ করতে দিতাম না। বাবা মারা গেছে। ভোর ৩টেয় উঠে রান্না করতাম। অনেক কষ্ট করেছি। আর আপনারা সিপিএমের বিজেপির কথা শুনে এইসব করছেন।
  • যারা বাংলা নিয়ে কথা বলছে তাদের বলব আয়নায় আগে নিজেদের মুখ দেখো।
  • বিজেপি পার্টিতে কারা যায়? যাদের দু-নম্বরি টাকা থাকে তারা, যারা দাঙ্গা করে তারা। যারা বিশাল টাকা করেছে, তারা গচ্ছিত রাখতে গেছে।
  • শিল্পীদের ভয় দেখানো হচ্ছে। বিজেপির আইটি সেল বলছে আমাদের হয়ে সোশ্যাল মিডিয়াতে লেখো, বলো। তারজন্য টাকা দেব।
  • বাজেটে বলছে, ৬৫০ কিলোমিটার রাস্তা করবে বাংলায়। আমি বলেছি তোমরা কী করবে। আমরা ৮৫ কিলোমিটার রাস্তা অলরেডি করে দিয়েছি।
  • একটা হাঁস সোনার ডিম দেয় বলে, সব ডিম একসঙ্গে পেতে চাইলে হাঁসটা মরে যাবে। ধৈর্য্য ধরতে হবে তো।
  • মাইগ্রেন্ট ওয়ার্কারদের ফেরাতে পারে না আর চোরগুলোকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য চার্টার্ড ফ্লাইট। সব চোরেদের সর্দার।
  • ওরা চাই দাঙ্গা, আমরা চাই শান্তি।
  • ওদের মত সোনার থালাতে কলা পাতা বিছিয়ে আমি ভাত খাই না।
  • রাজদীপ আমার একটা ইন্টারভিউ করেছে। তারপর দিন বলেছে ১৫ দিন নাকি তিনি টেলিভিশনে বলতে পারবে না। এই কন্ডিশন দিয়েছে। বিজেপির বিরুদ্ধে কিছু বলতে পারবে না সাংবাদিকরা।

```