Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাঁকুড়ায় জাতীয় সড়কের ধারে নয়ানজুলি বুজিয়ে নির্মাণ, জড়িত থাকতে পারেন আধিকারিকরা, অভিযোগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়ায় রমরমিয়ে চলছে জমি মাফিয়াদের বেআইনি জমির কারবার – বাঁকুড়া এক নম্বর ব্লকের পুয়াবাগান এলাকা জুড়ে উঠছে এমনই অভিযোগ। শুধুমাত্র কোটি কোটি টাকার জমি বেআইনি ভাবে বিক্রির অভিযোগই নয়, কোনও রকম অনুমতির তোয়াক্কা না করে তৈরি

বাঁকুড়ায় জাতীয় সড়কের ধারে নয়ানজুলি বুজিয়ে নির্মাণ, জড়িত থাকতে পারেন আধিকারিকরা, অভিযোগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের

শেষ আপডেট: 22 June 2020 04:20

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়ায় রমরমিয়ে চলছে জমি মাফিয়াদের বেআইনি জমির কারবার – বাঁকুড়া এক নম্বর ব্লকের পুয়াবাগান এলাকা জুড়ে উঠছে এমনই অভিযোগ। শুধুমাত্র কোটি কোটি টাকার জমি বেআইনি ভাবে বিক্রির অভিযোগই নয়, কোনও রকম অনুমতির তোয়াক্কা না করে তৈরি হয়ে যাচ্ছে বড় বড় বাড়ি। জাতীয় সড়কের ধারে নয়ানজুলি ভরাট করে চলছে বাড়ি ও দোকান নির্মাণের কাজ। স্থানীয় বাঁকুড়া এক নম্বর ব্লক ও জগদল্লা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপরশোল মৌজায় রয়েছে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। কলেজটি ৬০ এ জাতীয় সড়কের পাশে। নয়ানজুলি রয়েছে তার গা ঘেঁষে। সেখানে কংক্রিটের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে পুরোদমে। বেআইনি এই বাড়ি তৈরি ঘিরেই উঠছে নানান অভিযোগ। এই জায়গাটিকে সরকারি সম্পত্তি বলে দাবি করছেন এলাকার মানুষ। তাঁদের অভিযোগ, জমি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠে এই সব জমির মালিকানা বদল করেছে এমনকি সরকারি রেকর্ডে জমির যে চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে তাও বদল করে ফেলা হয়েছে। [caption id="attachment_232071" align="aligncenter" width="1110"] কলেজের পাশে বেআইনি ভাবে চলছে নির্মাণ কাজ।[/caption] স্থানীয় মানুষের অভিযোগের কথা মেনে নিয়েছেন বাঁকুড়া ১ নম্বর ব্লকের ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপ বাউড়ি। তিনি আবার তৃণমূলের বাঁকুড়া এক নম্বর ব্লকের সভাপতি। তিনি বলেন, “নয়ানজুলি ভরাট করে বাড়ি নির্মাণের যে অভিযোগ উঠেছে তা দেখার পরেই আমি বিডিওকে বলি একটা পঞ্চায়েত ও প্রশাসনের চোখেরর সামনে নয়ানজুলি ভরাট হয়ে যাচ্ছে। আপনি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। কিন্তু জানি না এখনও পর্যন্ত কী কারণে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমার মনে হয় প্রশাসনের কোনও একজন আধিকারিকের মধ্যে কোথাও কোনও গলদ থেকে থাকলেও থাকতে পারে। জমিটি সরকারি হোক বেসরকারি হোক বা রায়তি হোক – নয়ানজুলি তো আর ভরাট হতে পারে না!” স্থানীয় বাসিন্দা পার্থ মাদানী বলেন, “পর্চা অনুযায়ী এটা নয়ানজুলি। এক বছর আগে এখানে বড়বড় গাছ ছিল। এখন আর নেই। বুজিয়ে পাকা নির্মাণ হচ্ছে। কী করে কী হচ্ছে সেকথা পঞ্চায়েত থেকে বলতে পারবে।” এলাকার লোকজন বলছেন, পুয়াবাগান জুড়ে বেআইনি জমির কারবারে যুক্ত রয়েছে একশ্রেণীর জমি মাফিয়া। সিন্ডিকেট করে কোটি কোটি টাকার বেআইনি জমির কারবার চলছে ওই এলাকায়। জমি মাফিয়াদের দৌরাত্ম্যে এখন নয়ানজুলি ভরাট করে চলছে নির্মাণ কাজ। বাঁকুড়া ১ নম্বর ব্লকের বিডিও বিপ্লবকুমার রায়, "এই ধরনের অভিযোগ একটা এসেছিল। বিষয়টি সংশ্লিষ্ট ভূমি রাজস্ব দফতরকে খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট এখনও হাতে আসেনি। পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে।"

```