Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ময়নাগুড়িতে বৌভাতের রাতে সিঁদ কেটে সব গয়না নিয়ে পালাল চোর

দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ির ময়নাগুড়িতে বৌভাতের রাতে দম্পতির ঘরে সিঁদ কেটে ঢুকে নববধূর সব গয়না নিয়ে পালিয়ে গেল চোর। দরিদ্র পরিবারের সম্বল নিয়ে চলে যাওয়ায় ভেঙে পড়েছেন নববধূ, মাথায় হাত তাঁর স্বামীর। সোমবার ময়নাগুড়ির হেলাপাকড়ির বাসিন্দা জগদ

ময়নাগুড়িতে বৌভাতের রাতে সিঁদ কেটে সব গয়না নিয়ে পালাল চোর

শেষ আপডেট: 4 March 2020 13:54

দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ির ময়নাগুড়িতে বৌভাতের রাতে দম্পতির ঘরে সিঁদ কেটে ঢুকে নববধূর সব গয়না নিয়ে পালিয়ে গেল চোর। দরিদ্র পরিবারের সম্বল নিয়ে চলে যাওয়ায় ভেঙে পড়েছেন নববধূ, মাথায় হাত তাঁর স্বামীর। সোমবার ময়নাগুড়ির হেলাপাকড়ির বাসিন্দা জগদীশ রায় ডাকুয়ার সঙ্গে পাশের গ্রামের বাসিন্দা শতাব্দী রায় অধিকারীর বিয়ে হয়। রাজবংশীদের নিয়ম অনুযায়ী মঙ্গলবারই ছিল তাঁদের বৌভাতের অনুষ্ঠান। কয়েকদিন ধরে টানা পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েছিলেন সকলেই। অতিথিরা চলে যাওয়ার পরে রাতে সকলে ঘুমিয়ে পড়েন। তাঁদের বাড়িটি মাটির ভিতের উপরে টিন দিয়ে ঘেরা। সুয়োগ বুঝে রাতে সিঁদ কেটে নিঃশব্দে ঘরে ঢুকে গয়না নিয়ে পালিয়ে যায় চোর। খোয়া যায় সব মিলিয়ে এক ভরি মতো সোনার গয়না। জগদীশ বলেন, “গত কয়েকদিন ধরে খাটাখাটনির পর গতকাল ছিল বৌভাত। সারাদিন ভীষণ পরিশ্রম হয়েছে, রাতে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি ঘর লণ্ডভণ্ড। বউ বলছে সব গয়না চুরি হয়ে গেছে।” নববধূ শতাব্দী বলেন, “সিঁদ কেটে চোর এসে গয়না নিয়ে গেল, কিছুই টের পেলাম না।” এব্যাপারে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ তদন্ত করছে।

```