Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নদীতে ভেসে যাওয়া গাড়ির জন্যেও ক্ষতিপূরণ, বিমা সংস্থাকে নির্দেশ জলপাইগুড়ি ক্রেতা আদালতের

দ্য ওয়াল ব্যুরো: প্রাকৃতিক দুর্যোগে গাড়ি হারিয়ে গেলেও বিমা কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে বলে রায় দিল জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালত। ২০১৪ সালে কালিম্পংয়ের পথে আচমকা বিপুল জল এসে ভাসিয়ে নিয়ে গিয়েছিল চারচাকার গাড়ি-সমেত আরোহীকে। আরোহী কোনওক

নদীতে ভেসে যাওয়া গাড়ির জন্যেও ক্ষতিপূরণ, বিমা সংস্থাকে নির্দেশ জলপাইগুড়ি ক্রেতা আদালতের

শেষ আপডেট: 13 March 2020 07:58

দ্য ওয়াল ব্যুরো: প্রাকৃতিক দুর্যোগে গাড়ি হারিয়ে গেলেও বিমা কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে বলে রায় দিল জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালত। ২০১৪ সালে কালিম্পংয়ের পথে আচমকা বিপুল জল এসে ভাসিয়ে নিয়ে গিয়েছিল চারচাকার গাড়ি-সমেত আরোহীকে। আরোহী কোনওক্রমে প্রাণে বেঁচে গেলেও গাড়িটি ভেসে যায়। গাড়ির আরোহী তথা মালিক  ক্ষতিপূরণ দাবি করলে বিমা সংস্থা সেই আবেদন খারিজ করে দেয়। তখন তিনি জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন। কালিম্পং জেলার বাসিন্দা কুমার ছেত্রী ২০১৪ সালের ১৬ জুলাই নিজের মারুতি ইকো গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। তখন প্রচণ্ড ঝড়-বৃষ্টি হচ্ছিল। পথে কালিম্পং জেলার রম্ভি ঝোরা থেকে প্রচুর পরিমাণে জল আচমকাই নেমে এসে গাড়ি সমেত কুমার ছেত্রীকে তিস্তা নদীতে ভাসিয়ে নিয়ে যায়। নদীতে পড়ে কোনও রকমে প্রাণে বেঁচে বাড়ি ফেরেন কুমার ছেত্রী কিন্তু গাড়ির হদিশ না পাওয়ায় পরের দিন তিনি কালিম্পং জেলার রিয়াং ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে এবং ‘ঘটনা সত্য’ – এই মর্মে রিপোর্ট দেয়। এরপর তিনি যে বিমা সংস্থায় ( চোলা মণ্ডলম এমএস জেনারেল ইন্সিওরেন্স কোম্পানি লিমিটেড) তাঁর গাড়ির বিমা করানো ছিল তার কাছে ক্ষতিপূরণ দাবি করেন। প্রাকৃতিক কারণে তাঁর গাড়ি হারিয়ে গেছে বলে বিমার টাকা দেওয়া হবে না – একথা ওই কোম্পানি তাঁকে জানিয়ে দেয় বলে অভিযোগ। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতে মামলা দায়ের করেন কুমার ছেত্রী। জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের বিচারক সৈয়দ নুরুল হোসেন, অশোককান্তি সরকার ও অরুন্ধতী রায় এই মামলায় গাড়ির মালিককে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিন বিচারকের রায় অনুযায়ী গাড়ির দাম হিসেবে বিমা সংস্থাকে ২,২৯,৬৩১ টাকা দিতে হবে গাড়ির মালিককে। এজন্য তাঁরা বিমা সংস্থাকে তিরিশ দিন সময় দিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে বিমা সংস্থা যদি ওই টাকা না দেয় তা হলে ৩০ দিন পর থেকে প্রতিদিন পাঁচশো টাকা হিসাবে জরিমানা দিতে হবে বলেও জানিয়েছেন বিচারক অশোককান্তি সরকার। এই রায় শোনার পরে বিমা কোম্পানির আইনজীবী অভিজিৎ রায়চৌধুরী টেলিফোনে জানান, “রায়ের কথা শুনেছি এবং বিষয়টি কোম্পানিতে জানিয়েছি। কোম্পানি যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।” এই রায়ের পরে উচ্চ আদালতে যেতে পারে বিমা সংস্থাটি, আবার ক্ষতিপূরণ দিয়ে মামলার নিষ্পত্তিও  করে ফেলতে পারে।

```