Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

#BREAKING: জয়েন্টের প্রশ্ন এবার বাংলাতেও, নীতিগত সিদ্ধান্ত কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের

দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতেও হবে, এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এই বিষয়ে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

#BREAKING: জয়েন্টের প্রশ্ন এবার বাংলাতেও, নীতিগত সিদ্ধান্ত কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের

শেষ আপডেট: 30 November 2019 08:23

দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতেও হবে, এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এই বিষয়ে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। জয়েন্ট এন্ট্রান্সে ইংরেজি, হিন্দির পাশাপাশি বাংলা ভাষাতেও প্রশ্নপত্র করার দাবি বহুদিনের। এর মধ্যেই হঠাৎ করে জয়েন্টের প্রশ্নপত্রে আঞ্চলিক ভাষা হিসেবে গুজরাতি ভাষাকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তখনই প্রতিবাদ ওঠে, পশ্চিমবঙ্গে কোনও আঞ্চলিক ভাষাকে প্রশ্নপত্রে স্বীকৃতি দিতে গেলে সেটা বাংলা হওয়া উচিত। এই বিতর্ক ছড়ায় রাজনৈতিক মহলেও। তৃণমূল যুব কংগ্রেস এই দাবিতে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসে। সেখানে দাঁড়িয়ে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা ভাষাকে জয়েন্টের প্রশ্নপত্রের ভাষা হিসেবে স্বীকৃতি আদায় করে তবেই ছাড়বেন। এই দাবিতে টুইটও করেন তিনি। পরবর্তীকালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে চিঠি দেন। চিঠিতে তিনি লেখেন, জয়েন্টে এন্ট্রান্স পরীক্ষায় আঞ্চলিক ভাষা হিসেবে বাংলাকেই স্বীকৃতি দেওয়া উচিত। কারণ এখানে একটা রাজ্যের মানুষের আবেগ জড়িয়ে আছে। অবশেষে সেই দাবি মেনে নিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। জয়েন্টে প্রশ্নপত্রের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হল বাংলাকে।

```