Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বট্যানিক্যাল গার্ডেনে এখন ফুলের মেলা, নিস্তব্ধ বাগানে শুধুই পাখির ডাক

দ্য ওয়াল ব্যুরো: বসন্ত এখনও রয়েছে। আবহাওয়াটাও বসন্তের মতোই। হাওড়ার শিবপুরে আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানে তাই এখন ফুলের মেলা। গাছে নির্দিষ্ট সময় জল দেওয়ার জন্য নির্দিষ্ট কয়েক জনকে অনুমতি দেওয়া হয়েছে। তাছাড়া মানুষের প্রবেশ নি

বট্যানিক্যাল গার্ডেনে এখন ফুলের মেলা, নিস্তব্ধ বাগানে শুধুই পাখির ডাক

শেষ আপডেট: 31 March 2020 07:57

দ্য ওয়াল ব্যুরো: বসন্ত এখনও রয়েছে। আবহাওয়াটাও বসন্তের মতোই। হাওড়ার শিবপুরে আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানে তাই এখন ফুলের মেলা। গাছে নির্দিষ্ট সময় জল দেওয়ার জন্য নির্দিষ্ট কয়েক জনকে অনুমতি দেওয়া হয়েছে। তাছাড়া মানুষের প্রবেশ নিষেধ। স্বভাবতই বেশ কিছু দিন কোনও কোলাহল না থাকায় এখন সেখানে শুধুই পাখির ডাক। বেরিয়ে পড়েছে অন্য প্রাণীও। ডান্সিং ডল ট্রির মতো বিভিন্ন গাছ এখন ফুলে ভরা। আর দিন পনেরো পরে এই সব গাছের ফুল শুকিয়ে ঝরে যাবে। শেষ হয়ে যাবে ফুল ফোটার সময়। ভেনিজুয়েলান রোজ বা সহজ কথায় মাউন্টেন রোজেরও এখন ফুল ফোটার সময়। ফুল তাতেও ফুটছে। আগামী এক সপ্তাহ এই উদ্ভিদ উদ্যান জুড়ে থাকবে ফুলের সমারোহ। তবে তা দেখার লোক এখন নেই। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজোড়া লকডাউন চলছে। ১৮ মার্চ বন্ধ করে দেওয়া হয়েছে বট্যানিক গার্ডেনের দরজাও। তাই সেখানে প্রকৃতি এখন ধরেছে নিজের রূপ। বট্যানিক্যাল গার্ডেনের আধিকারিক তথা বিজ্ঞানী বসন্ত সিংহ বলেন, “যাঁরা ফুলে ভর্তি গাছ দেখতে পছন্দ করেন এই সময় তাঁরা উদ্ভিদ উদ্যানে আসেন। অনেকে ছবিও তোলেন। তবে এবছর ঢোকা নিষিদ্ধ। বেশিরভাগ গাছ এখন ফুলে ভরা। পলাশ গাছ, ইয়েলো ফ্লেম বায়ান্ট, শিমুল প্রভৃতি গাছে এখনও ফুল রয়েছে যদিও এই সব গাছে ফুল ফোটার সময় প্রায় শেষ। ভেনেজুয়েলার মাউন্টেন রোজও এখন ফুটে রয়েছে। দেখার কেউ নেই। এই সুযোগে পাখি ও অন্য প্রাণীদের বেশি দেখা যাচ্ছে।” বট্যানিক্যাল গার্ডেনে এখন চরে বেড়াচ্ছে নেউল। এখানে দু’টি প্রজাতির নেউল রয়েছে। স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে পাহাড়ি ময়না। তাদের ডাক মধুর। ডাহুক, জলপিপি, মুর হেন প্রভৃতি পাখি ঘুরে বেড়াচ্ছে। অন্য দেশের পাখিরা এখন বেরিয়ে পড়েছে। এখানে থাকা সুবিশাল বটগাছে এখন নতুন পাতা এসেছে। সব মিলিয়ে বট্যানিক্যাল গার্ডেনে এখন নানা রংয়ের সমারোহ। তবে তা দেখতে যাওয়ার কোনও উপায় নেই। যদি বাংলার নতুন বছরের প্রথম দিনই এই উদ্যানের দরজা খুলে যায় তাতেও কোনও লাভ হবে না কারণ ততক্ষণে শেষ হয়ে যাবে ফুল ফোটার সময়।

```