Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

পোলবার পুলকার দুর্ঘটনায় অবশেষে গ্রেফতার গাড়ির চালক পবিত্র দাস

দ্য ওয়াল ব্যুরো: পোলবার পুলকার দুর্ঘটনায় অবশেষে গ্রেফতার গাড়ির চালক পবিত্র দাস।  গত ১৪ ফেব্রুয়ারি পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত হয়েছিলেন পবিত্র দাসও। তিনি কল্যাণীর জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে যাওয়ায় বুধবার তাঁক

পোলবার পুলকার দুর্ঘটনায় অবশেষে গ্রেফতার গাড়ির চালক পবিত্র দাস

শেষ আপডেট: 26 February 2020 14:28

দ্য ওয়াল ব্যুরো: পোলবার পুলকার দুর্ঘটনায় অবশেষে গ্রেফতার গাড়ির চালক পবিত্র দাস।  গত ১৪ ফেব্রুয়ারি পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত হয়েছিলেন পবিত্র দাসও। তিনি কল্যাণীর জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে যাওয়ায় বুধবার তাঁকে ছুটি দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেই পোলবা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। গ্রেফতার করে বুধবার পবিত্র দাসকে চুঁচুড়া আদালতে তোলা হয়। বিচারক তাঁকে পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ১৪ ফেব্রুয়ারি শ্রীরামপুর থেকে চুঁচুড়া যাওয়ার পথে একটি নয়ানজুলিতে পড়ে যায় বেশ কয়েক জন পড়ুয়া-সহ একটি পুলকার। ১৫ জন পড়ুয়ার সঙ্গে আহত হন ওই পুলকারের চালক পবিত্র দাসও। দুর্ঘটনার পর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ওই দুর্ঘটনায় ঋষভ সিং নামে এক ছ’বছরের পড়ুয়ার মৃত্যু হয়। এখনও এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঋষভের সহপাঠী দিব্যাংশ ভগত। ঋষভকে গাড়ি তুলেছিলেন শামিম আখতার। পরে নির্দিষ্ট জায়গায় তিনি গাড়ির দায়িত্ব দিয়েছিলেন পবিত্র দাসকে। শামিমকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। রহিত কোলে নামে এক ব্যক্তির থেকে পুলকারটি কিনেছিলেন শামিম। তাঁর গাড়ির ফিটনেস যথাযথ ছিল না, স্পিড গভর্নর কাটা ছিল।

```