Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

পোলবা দুর্ঘটনা: এক সপ্তাহের মাথায় ধরা দিলেন পুলকারের মালিক

দ্য ওয়াল ব্যুরো: হুগলির পোলবায় পুলকারে দুর্ঘটনার সাত দিনের মাথায় বৃহস্পতিবার রাতে থানায় আত্মসমর্পন করলেন গাড়ির মালিক শামিম আখতার। আজ তাঁকে আদালতে পেশ করবে পুলিশ। ১৪ ফেব্রুয়ারি যে গাড়ি দুর্ঘটনায় পাঁচ জন স্কুল পড়ুয়া আহত হয় সেই গাড়িটির মাল

পোলবা দুর্ঘটনা: এক সপ্তাহের মাথায় ধরা দিলেন পুলকারের মালিক

শেষ আপডেট: 21 February 2020 07:20

দ্য ওয়াল ব্যুরো: হুগলির পোলবায় পুলকারে দুর্ঘটনার সাত দিনের মাথায় বৃহস্পতিবার রাতে থানায় আত্মসমর্পন করলেন গাড়ির মালিক শামিম আখতার। আজ তাঁকে আদালতে পেশ করবে পুলিশ। ১৪ ফেব্রুয়ারি যে গাড়ি দুর্ঘটনায় পাঁচ জন স্কুল পড়ুয়া আহত হয় সেই গাড়িটির মালিক শামিম আখতার। দুর্ঘটনায় আহত দুই পড়ুয়ার অবস্থা এখনও গুরুতর। শ্রীরামপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামিম। তাঁর বাড়িটি শেওড়াফুলি স্টেশনের কাছে চাতরা মুসলিমপাড়ায়। পোলবায় পুলকার দুর্ঘটনার পর থেকে পুলিশ তাঁকে খুঁজছিল। তিনি ওই গাড়িতে পড়ুয়াদের তুলেছিলেন। নির্দিষ্ট জায়গায় তিনি গাড়ির স্টিয়ারিং তুলে দেন পবিত্র দাস অন্য এক জনের হাতে। রহিত কোলে নামে এক ব্যক্তির থেকে পুলকারটি কিনেছিলেন শামিম। তাঁর গাড়ির ফিটনেস যথাযথ ছিল না, স্পিড গভর্নর কাটা ছিল। পবিত্র দাস মূল অভিযুক্ত হলেও সহ-অভিযুক্ত হিসাবে পুলিশ তাঁকে খুঁজছিল। ১৪ ফেব্রুয়ারি পোলবায় গাড়ি দুর্ঘটনায় অন্যদের পাশাপাশি মারাত্মক ভাবে আহত হয় কাউন্সিলর সন্তোষ সিংয়ের ছেলে ঋষভ এবং আর এক পড়ুয়া দিব্যাংশ ভগত। তারা দু’জনেই এখন এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, দিব্যাংশের অবস্থার সামান্য উন্নতি হয়েছে, সে চোখ খুলেছে। বাড়ির লোকজনকে চিনতেও পারছে। তবে ঋষভের অবস্থা এখনও যথেষ্ট সঙ্কটজনক। [caption id="attachment_188362" align="aligncenter" width="600"] দুর্ঘটনার ফাইল ছবি[/caption] ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা নাগাদ বাচ্চাদের স্কুলে আনার পথে পোলবার কামদেবপুরে দুর্ঘটনার মুখে পড়েছিল ওই পুলকার। তাতে ১৫ জন কচিকাঁচা ছিল। তাদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর। গাড়ির চালক পবিত্র দাস তখন জানিয়ে ছিলেন শ্রীরামপুর থেকে চুঁচু্ড়া খাদিনা মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। আচমকাই তাঁদের সামনে থাকা একটি লরি ইউ-টার্ন করে। এরপরেই নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই লরিটিকে ধাক্কা মেরে পাশের একটি নয়ানজুলিতে উল্টে যায় পুলকারটি। আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। বাচ্চাগুলিকে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। সেখানেই ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা শুরু হয় তিনটি শিশুর কিন্তু সেখানকার ডাক্তাররা ঋষভ ও দিব্যাংশকে এসএসকেএমে রেফার করার কথা বলেন। সেই মতো তাদের জন্য গ্রিন করিডোর করে এসএসকেএমে পাঠানো হয়। সেখানেই দু’জনের চিকিৎসা চলছে। তাদের চিকিৎসার জন্য এসএসকেএমে সাত সদস্যের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। তাঁরা প্রতিমুহূর্তে নজর রাখছেন এই দুই শিশুর দিকে।

```