Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

হুগলির জিরাটে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ডাকাতি, লুঠ পঞ্চাশ হাজার টাকা-গয়না

দ্য ওয়াল ব্যুরো: হুগলির জিরাটে ভোররাতে এক সিভিক ভলান্টিয়ারের বাড়ির তালা ভেঙে ঢুকে ডাকাতি করল চার সশস্ত্র দুষ্কৃতী। জিরাটের কালিয়াগড় চৌমাথার বাসিন্দা অচিন্ত্য দাসের বাড়িতে কোলাপসিবল গেটের তালা ভেঙে বৃহস্পতিবার ভোর রাত তিনটে কুড়ি নাগাদ তারা

হুগলির জিরাটে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ডাকাতি, লুঠ পঞ্চাশ হাজার টাকা-গয়না

শেষ আপডেট: 20 February 2020 12:37

দ্য ওয়াল ব্যুরো: হুগলির জিরাটে ভোররাতে এক সিভিক ভলান্টিয়ারের বাড়ির তালা ভেঙে ঢুকে ডাকাতি করল চার সশস্ত্র দুষ্কৃতী। জিরাটের কালিয়াগড় চৌমাথার বাসিন্দা অচিন্ত্য দাসের বাড়িতে কোলাপসিবল গেটের তালা ভেঙে বৃহস্পতিবার ভোর রাত তিনটে কুড়ি নাগাদ তারা ঢুকে পড়ে। প্রথমেই জাগিয়ে দেয় অচিন্ত্যর স্ত্রী অপর্ণাকে। অস্ত্র দেখিয়ে দুষ্কৃতীরা বলে, বাড়ির সকলকে ডেকে দিতে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখে কথা না বাড়িয়ে সকলকে ঘুম থেকে তুলে দেন অপর্ণা। তখন বাড়িতে ছিলেন অপর্ণার শ্বশুর, শাশুড়ি ও শিশুপুত্র। ডাকাতরা জানিয়ে দেয় যে তারা মারধর করবে না, হুজ্জতিও করবে না। স্রেফ ডাকাতি করে চলে যাবে। এরপরে সবক’টি মোবাইল ফোন নিয়ে সিমকার্ড খুলে ফেলে। সকলকে একটি ঘরে বসিয়ে রেখে তারা নগদ ৫০ হাজার টাকা, সোনা ও রুপোর গয়না লুঠ করে চলে যায়। কারও গায়ে হাত দেয়নি, মারধরও করেনি। বলাগড় থানার অধীনে সিভিক ভলান্টিয়ারের কাজ করেন অচিন্ত্য। রাতে তাঁর ডিউটি ছিল। তাঁর বাবা অরবিন্দ দাস পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। তাই খোল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য নগদ টাকা বাড়িতে রেখেছিলেন বলে জানা গেছে। সেই খবর ওই ডাকাতদের কাছে ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এলাকাটি গ্রামীণ, থানা থেকেও দূরে। তাই সিসি ক্যামেরা এই এলাকায় লাগানো নেই। ডাকাতরা চলে যাওয়ার আধ ঘণ্টা পরে বাড়ি ফেরেন অচিন্ত্য। তিনি পুলিশে খবর দেন। এই এলাকা সপ্তগ্রাম-ত্রিবেণী-কালনা-কাটোয়া (এসটিকেকে) রোড থেকে খুব একটা দূরে নয়। এই রাস্তা ধরলে ডাকাতরা উত্তরে কালনা ও গুপ্তিপাড়ার দিকে যেতে পারে। আবার দক্ষিণে মগরা ও ব্যান্ডেলের দিকেও যেতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

```