Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলের পার্শ্ব ও স্নাতক শিক্ষকদের অবস্থানে বসার অনুমতি কলকাতা হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: বেতনে বৈষম্যের অভিযোগ তুলে অবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন স্কুলের পার্শ্বশিক্ষক ও স্নাতক শিক্ষকরা। কিন্তু পুলিশের তরফে সেই অনুমতি দেওয়া হয়নি। তারপরেই আদালতের দ্বারস্থ হন তাঁরা। সেই আবেদনে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্ট জানাল

স্কুলের পার্শ্ব ও স্নাতক শিক্ষকদের অবস্থানে বসার অনুমতি কলকাতা হাইকোর্টের

শেষ আপডেট: 17 December 2020 11:37

দ্য ওয়াল ব্যুরো: বেতনে বৈষম্যের অভিযোগ তুলে অবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন স্কুলের পার্শ্বশিক্ষক ও স্নাতক শিক্ষকরা। কিন্তু পুলিশের তরফে সেই অনুমতি দেওয়া হয়নি। তারপরেই আদালতের দ্বারস্থ হন তাঁরা। সেই আবেদনে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্ট জানাল অবস্থানে বসতে পারেন পার্শ্বশিক্ষক ও স্নাতক শিক্ষকরা। তবে নির্দিষ্ট নিয়ম মেনেই অবস্থানে বসতে হবে তাঁদের। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কোভিড প্রোটোকল মেনে এই অবস্থান বিক্ষোভে বসতে হবে তাঁদের। অর্থাৎ ধর্না চলাকালীনও মাস্ক পরা, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা প্রভৃতি নিয়ম মেনে চলতে হবে। আদালতের তরফে স্নাতক শিক্ষকদের সাত দিনের জন্য অবস্থানে বসার অনুমতি দেওয়া হয়েছে। তবে পার্শ্বশিক্ষকদের কোনও নির্দিষ্ট দিনের কথা জানানো হয়নি। অর্থাৎ তাঁরা অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেন। পার্শ্বশিক্ষক ও স্নাতক শিক্ষকদের অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, বেতন কাঠামোয় বৈষম্য করা হয়েছে। বারবার আবেদন করা সত্ত্বেও তাতে বদল করা হয়নি। ফলে বঞ্চনার শিকার হচ্ছেন তাঁরা। এই অভিযোগ তুলেই অবস্থানে বসতে চান তাঁরা। রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এর আগে বহুবার বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। সল্টলেকে শিক্ষা দফতরের সামনে থেকে শুরু করে ধর্মতলা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। কখনও তাঁদের বিক্ষোভ তোলার জন্য প্রশাসন বল প্রয়োগ করেছে বলেও অভিযোগ উঠেছে। কিছুদিন আগেই পরীক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন সল্টলেকে ও মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ চলাকালীন ধর্মতলায় পুলিশের সঙ্গে বচসা হয়েছে। কিন্তু তারপরেও বারবার এই ধরনের অভিযোগ উঠছে। এবার তাদের অবস্থানে বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

```